,

ভিডিও সেবা চালু করছে স্পটিফাই

032424Pic-05ভিডিও সেবা চালু করতে যাচ্ছে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং সেবা স্পটিফাই। সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই স্পটিফাইয়ের অ্যানড্রয়েড অ্যাপ ব্যবহারকারীরা মিউজিক স্ট্রিম করার পাশাপাশি ভিডিও ক্লিপ দেখার সুযোগ পাবে। তবে আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে এ সুবিধা পেতে আরো বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। নতুন এ সুবিধার আওতায় আকারে ছোট ভিডিও দেখার সুযোগ মিলবে। এ জন্য বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করেছে তারা।

শুরুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও সুইডেনে এ ভিডিও সেবা চালু হবে। এসব ভিডিও দেখতে গুনতে হবে অর্থ। তবে বিনা মূল্যেও বেশ কিছু ভিডিও দেখার সুযোগ মিলবে। বর্তমানে সাড়ে সাত কোটি নিয়মিত ব্যবহারকারী রয়েছে স্পটিফাইয়ের।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা