,

ফুসফুস সুস্থ রাখে আঁশযুক্ত খাবার

downloadউচ্চমাত্রায় ফাইবার বা আঁশ রয়েছে যেসব খাবারে, সেসব খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও পরিপাকতন্ত্রের নানাভাবে উপকার করে থাকে একথা আগেই জানা গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে এসব খাবারের আরও কিছু উপকারের কথা। গবেষকরা জানিয়েছেন, আঁশযুক্ত খাবার ফুসফুসের রোগের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এএফপি।
সম্প্রতি আমেরিকান থোরেসিক সোসাইটি এক গবেষণাপত্র প্রকাশ করেছে। এতে জানা গেছে, উচ্চমাত্রায় আঁশযুক্ত খাবার ফুসফুসের রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। মার্কিন এ সোসাইটি বিভিন্ন ধরনের বক্ষব্যাধী সম্পর্কে গবেষণা করে এবং এ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।124959Gastric
সাম্প্রতিক এ গবেষণাটি করার জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি জরিপের তথ্য ব্যবহৃত হয়েছে। জরিপটিতে ১৯২১ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়। তাদের বয়স ছিল ৪০ থেকে ৭৯ বছর। এ জরিপের আওতায় অংশগ্রহণকারীরা দৈনিক কতখানি ফলমূল, সবজি ও দানাদার খাবার খায়, তা জিজ্ঞাসা করা হয়। এতে তারা যদি দৈনিক ১৭.৫ গ্রাম ফাইবার গ্রহণ করে তাহলে তাদের সবচেয়ে ওপরের শ্রেণিতে এবং ১০.৭৫ গ্রামের কম গ্রহণ করলে তাদের সবচেয়ে নিচের শ্রেণিতে রাখা হয়। এতে দেখা যায় সবচেয়ে বেশি পরিমাণ সবজি খাওয়ার দলে পড়েছে সবচেয়ে বেশি মানুষ (৫৭১ জন)। অন্যদিকে সবচেয়ে কম সবজি খাওয়া মানুষের দলে পড়েছে ৩৬০ জন। এরপর তাদের পৃথক দুইবার শ্বাস পরীক্ষার মাধ্যমে ফুসফুসের সুস্থতা মাপা হয়।
সবজি ও ফলমূল খাওয়ার হার লিপিবদ্ধ করার পাশাপাশি অংশগ্রহণকারীদের ধূমপান, সামাজিক অবস্থা, ওজন ইত্যাদিও লিপিবদ্ধ করেন গবেষকরা। এতে দেখা যায়, আঁশযুক্ত খাবার যারা খান তাদের ফুসফুসের স্বাভাবিক কার্যক্রম অন্যদের তুলনায় সুস্থ। এক্ষেত্রে উচ্চমাত্রায় আঁশ গ্রহণকারীদের ফুসফুস ৬৮.৩ শতাংশের ক্ষেত্রে স্বাভাবিক। অন্যদিকে যারা নিম্নমাত্রায় আঁশযুক্ত খাবার গ্রহণ করেন তাদের ফুসফুস ৫০.১ শতাংশ ক্ষেত্রে স্বাভাবিক। এক্ষেত্রে স্পষ্টত দেখা যায়, উচ্চমাত্রায় আঁশযুক্ত খাবার গ্রহণকারীদের ফুসফুস অন্যদের তুলনায় সুস্থ থাকার সম্ভাবনা বেশি।
এক্ষেত্রে ঠিক কোন কারণে ফুসফুসের এ সুস্থতা পরিলক্ষিত হচ্ছে, তা নিয়ে বিস্তারিত জানাতে পারেননি গবেষকরা। ভবিষ্যতে আরও গবেষণায় এ বিষয়টি জানা যাবে বলে আশাবাদী তারা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা