,

হলোগ্রাম ভিডিও কল নিয়ে কাজ করছে মাইক্রোসফট

143525hologramপ্রযুক্তি বিশারদদের মতে, এ বছরটি হবে ভার্চুয়াল রিয়েলিটির সময়। ইতিমধ্যে ভিআর হেডসেট নিয়ে দারুণ মেতে উঠেছে টেক জায়ান্টরা। সেখানে হলোগ্রাফিক প্রযুক্তি তো দূর ভবিষ্যতের বিষয়। কিন্তু মাইক্রোসফট কেবলমাত্র ভার্চুয়াল রিয়েলিটিতেই তুষ্ট নয়। ইতিমধ্যে তারা হলোলেন্স এআর হেডসেট নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে।

এটা দূর ভবিষ্যতের গবেষণা নয়। আগোমী বছরেই হলোগ্রাম প্রযুক্তি ব্যবহার করবে মানুষ। হলোলেন্স-এর মাধ্যমে ব্যবহারকারীরা যা দেখবেন সেই প্রযুক্তির নাম হলোগ্রামস। হেডসেটটি পরলে হলোগ্রাম চোখের সামনে ভেসে উঠবে।

হলোগ্রাফিক প্রযুক্তিকে বলা হয় ‘অগমেন্টেড রিয়েলিটি’। এটা অনেকটা ‘রুম অ্যালাইভ প্রজেক্ট’ বলে গণ্য করা হচ্ছে। কাইনেক্ট ডেপথ ক্যামেরা এবং ডিজিটাল প্রজেক্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অগমেন্টেড রিয়েলিটি জোন সৃষ্টি করা হবে। বিছানায় শুয়ে হঠাৎ করেই দেখতে পারবেন আপনার চারদিকে ধুন্দুমার মারামারি করছেন অ্যাভেঞ্জাররা। এদের সবার চরিত্রগুলো পৃথকভাবে হলোগ্রাফিক হয়ে আছে। সাধারণত সায়েন্স ফিকশন ছবিতে এর আগে হলোগ্রাফিক প্রযুক্তি দেখানো হয়েছে। সেখানে অবশ্য খালি চোখেই হলোগ্রাম প্রযুক্তি দৃশ্যমান হয়েছে।

সবচেয়ে মজার বিষয় হলো, মাইক্রোসফট হলোগ্রাফিকের মাধ্যমে ভিডিও কলের ব্যবস্থা করতে চলেছে। গবেষণায় এর প্রতি জোর দেওয়া হয়েছে। ঠিক যেমন স্কাইপে-তে ভিডিও কল করা হয়। তেমনি ভিডিও কল, শুধু একে অপরকে পর্দায় দেখবেন না। রীতিমতো হলোগ্রাফিক আদলে দেখতে পারবেন।

শুধু তাই না, এ প্রযুক্তি রিয়েল টাইম স্ট্রিমিংয়ে কাজ করবে। তবে এখন রেজ্যুলেশন এবং ইমেজ ডেপথ আরো মানসম্পন্ন করতে হবে। আর এ নিয়ে ঘাম ঝরাচ্ছেন গবেষকরা। সূত্র : ডিএনএ

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা