,

বান কি-মুনের ওপর ক্ষেপেছে ইসরাইল

netaniyahu-jugantor_2589আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের বিরুদ্ধে ‘সন্ত্রাসে উসকানি’ দেয়ার অভিযোগ এনেছেন।

ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার সাম্প্রতিক সংঘাত নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন বান কি-মুন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত সোমবার দেয়া বক্তব্যে ফিলিস্তিনিদের সমর্থনে বলেছিলেন, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানব চরিত্রের স্বাভাবিক প্রবণতা।

ইসরাইলিদের ছুরিকাঘাত করা প্রসঙ্গে তিনি বলেন, কতিপয় ফিলিস্তিনি, বিশেষ করে তরুণরা চরম দুর্দশা আর গভীর হতাশা থেকে এ ধরনের হামলায় উদ্বুদ্ধ হচ্ছে।

তিনি আরো বলেছেন, অর্ধ শতক ধরে চলে আসা জবরদখল এবং থমকে থাকা শান্তি প্রক্রিয়া জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, যাতে ফিলিস্তিনিদের হতাশা বাড়ছে।

অবশ্য এ সময় ইসরায়েলি নাগরিকদের ওপর ফিলিস্তিনিদের হামলারও নিন্দা জানিয়েছিলেন মুন। ওই বক্তব্যের প্রতিক্রিয়াতেই নেতানিয়াহু মঙ্গলবার এই বিবৃতি দিয়েছেন। খবর বিবিসি।

বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘ মহাসচিবের দেয়া মন্তব্য সন্ত্রাসকে আরো উসকে দেবে। সন্ত্রাসের কোনো ভালো-মন্দ হয় না। একে বৈধতাও দেয়া যায় না। তিনি আরো বলেন, ফিলিস্তিনি ‘খুনিরা’ একটি রাষ্ট্রের ধ্বংস চায় এবং জোর গলায় তা বলে।

জাতিসংঘ বহু দিন আগেই তার নিরপেক্ষ অবস্থান এবং নৈতিক শক্তি হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু।

আল-আকসা মসজিদে প্রবেশে বাধাকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত-সহিংসতা নতুন মাত্রা পেয়েছে। ওই সহিংসতায় গত অক্টোবর থেকে ১৫৫ জনের বেশি ফিলিস্তিনি, ২৮ জন ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্র ও ইরিত্রিয়ার একজন করে নাগরিক নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা