,

আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে বর্বরোচিত হামলার প্রতিবাদে ২ দিন ব্যাপী আর্টিষ্ট ক্যাম্প শুরু

picনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দুই দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্প শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে এ আর্টিস্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, যারা বাংলাদেশের অগ্রগতিতে বিশ্বাস করে না তারাই ১২ জানুয়ারি উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতঙ্গণে হামলা চালিয়েছে। তবে ভবিষ্যতে যেন এ ধরণের সহিংসতার ঘটনা আর না ঘটে সরকার সেদিকে সজাগ দৃষ্টি রাখছে। এ সময় তিনি আশা প্রকাশ করে আরও বলেন, আমরা আশা করছি চিত্র শিল্পীরা তাদের মেধা ও মননশীলতা দিয়ে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের ধ্বংসযজ্ঞের চিত্র ফুঁটিয়ে তুলবেন এবং তাদের সেইসব চিত্রকর্ম সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছাবে।
এর আগে দুপুর ১টার দিকে ঢাকা থেকে চিত্রশিল্পীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে এসে পৌঁছায়। প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট চিত্রশিল্পী আবদুল মান্নান।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ মাদ্রাসাছাত্র ও দুর্বৃত্তরা সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ ও ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরের কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়সহ বেশ কিছু স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা