,

চাঁদপুরে প্রথম আলোর বিরুদ্ধে মানহানির মামলা

নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়াকম) : চাঁদপুরে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে ৫ কোটি টাকার একটি মানহানির মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলার কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. শাহজাহানকে বিবাদী করা হয়েছে।

চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশরুর সালেকীন মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ ও ১৮ আগস্ট প্রথম আলো পত্রিকার ৪র্থ পৃষ্ঠায় ৫, ৬ ও ৭ কলামে ‘চাঁদা না পেয়ে স্কুলে যুবলীগ কর্মীদের হামলা’ শিরোনামে সংবাদে অ্যাড. হেলাল উদ্দীন হামলাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেন বলে উল্লেখ করা হয়। এছাড়া হামলাকারীরা মো. হেলাল উদ্দীনের অনুসারী বলেও উল্লেখ করা হয়।

অথচ ওই ঘটনায় মামলা নং-০৫/১৫ কচুয়া থানার উপ-পরিদর্শক মো. নাছির উদ্দীন কর্তৃক তদন্তকৃত চার্জশিটে হেলাল উদ্দীনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি। পরে চাঁদপুর আদালতে মামলা করেন হেলাল উদ্দীন।2015_10_19_13_31_17_3TGA5fENUJjQrvrhcrrVjBn8gAVwdh_original

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে