,

বাই বাই ড্রাই স্কিন

লাইফস্টাইল ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : চলে যেতে গিয়েও জাঁকিয়ে বসেছে শীত। আর এদিকে ত্বকের অবস্থার তো কিছু বলারই নেই। বিশেষ করে যাদের ড্রাই স্কিন। শীতকালে তাঁদের সমস্যা তো আরও বেশী। কিন্তু আপানদের পাশে আছি আমরা। রইল এমন কিছু ফেস প্যাক যা শীতের জন্য খুব উপকারী।

পাঁচটি ফেসপ্যাক

চামচ মধু, একটা ডিমের সাদা অংশ, দু’চামচ গ্লিসারিন একসঙ্গে ভাল করে মেশাতে হবে। তারপর এর সঙ্গে সামান্য ময়দা মেশাও। ওই ঘন পেস্ট সারা মুখে লাগাতে হবে। মিনিট পনেরো-কুড়ি রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত এই মাস্কটি ব্যবহার করলে, স্কিন হবে নরম ও মোলায়েম।

এক বা দু’ টুকরো পেঁপে ভাল করে চটকে পুরো মুখে মাখতে হবে। এর সঙ্গে অন্য কিছু মেশাবে না। শুষ্ক ত্বকে জেল্লা আনতে পেঁপে খুবই কার্যকরী।

অর্ধেক কলা, এক চামচ মধু এবং দু’চামচ টকদই একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে হবে। মিনিট দশেক রেখে নরম কাপড় দিয়ে মুখ মুছে ফেলে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।

দু’চামচ কমলালেবুর রস, একটা ডিমের হলুদ অংশ অল্প আমন্ড পাউডার এবং হাফ চামচ লেবুর রস একসঙ্গে ভাল করে মেশাতে হবে। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলবে।

একটা কলা ভাল করে চটকে, তার সঙ্গে দু’চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। টান ধরলে ধুয়ে ফেলুন।

মনে রাখবেন

তবে প্যাক লাগানোর আগে লোশন বা মিল্ক ক্লেনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। তারপর মাইল্ড স্ক্রাব দিয়ে হালকাভাবে ঘষে নিন।

প্যাক লাগানোর পর কখনই সাবান দিয়ে মুখ ধোবেন না।

প্যাকে সাধারন জল মেশাবেন না।winter-2

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে