বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল ফোনে মিউজিক কনটেন্টে অনুমতি লাগবে: তারানা হালিম

Mobileমঙ্গলবার সচিবালয়ে মোবাইল ফোন অপারেটর প্রতিনিধি, সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকারদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রতিমন্ত্রী বলেন, নতুন গানের ক্ষেত্রে শিল্পী-সুরকার-গীতিকারদের সংগঠন বিএলসিপিএস (বাংলাদেশ লিরিসিস্টস কম্পোজার্স অ্যান্ড পারফরমার্স সোসাইটি) অথরিটি হিসেবে অনুমোদন দেবে। ২০১৭ সাল থেকে পুরোপুরি অথরিটি পাবে বিএলসিপিএস। তিনি বলেন, মোবাইল অপারেটররা দেখবেন বিএলসিপিএস এর অনুমোদন আছে কি না, এর কপি সংষ্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কি না, কপিরাইটের রেজিস্ট্রেশন আছে কি না- এরপর সার্ভিসটি অনুমোদন দেবেন।

এসব পদ্ধতি অনুসরণ করলে মধ্যস্বত্বভোগীর সমস্যা সমাধান হবে জানিয়ে তিনি বলেন, এ প্রক্রিয়ায় তৃতীয় কোনো পক্ষ থাকবে না। অপারেটরদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সব জায়গা থেকে কমাতে হবে। মধ্যস্বত্বভোগীকে (কনটেন্ট পোভাইডার) বিলুপ্ত করে সে জায়গায় বিএলসিপিএসকে স্থলাভিষিক্ত করতে হবে। অনুরোধ করব, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে উর্দু গান প্রোমোট করবেন না। উর্দু গান, ভিন্ন ভাষাভাষির গান প্রোমোট করার আমাদের কোনো কারণ নেই। বাংলা ভাষায় প্রচুর গান আছে। যে গানগুলো প্রশংসিত ও মানুষের কাছে পপুলার সেগুলো প্রোমোট করি। বিএলসিপিএস সভাপতি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন বলেন, আমাদের দেশে দীর্ঘদিন ধরেই অডিও প্রযোজনা প্রতিষ্ঠান, মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান, টিভি চ্যানেল, এফএম রেডিওসহ বিভিন্ন মাধ্যম এবং ওয়েবসাইটে প্রচারিত কাজ থেকে শিল্পীরা রয়্যালটি পাচ্ছেন না।

সঙ্গীত সংশ্লিষ্ট সবার রয়্যালটি আদায়ের লক্ষ্যে বিএলসিপিএস গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এখন থেকে শিল্পীদের গান ব্যবহারের অনুমোদন এবং রয়্যালটি প্রদানের জন্য এই সংস্থার কাছে দায়বদ্ধ থাকবে। বৈঠকে জানানো হয়, ২০১৪ সালের ২৫ অগাস্ট দেশের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের কপিরাইটসহ অন্যান্য স্বার্থ সংরক্ষণের জন্য বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজার্স অ্যান্ড পারফর্মারস সোসাইটি (বিএলসিপিএস) গঠন করা হয়। এর আগে সরকারের কপিরাইট অফিস থেকে নিবন্ধন নেয়া হয়।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব টি আই এম নুরুল কবির, সুরকার আলাউদ্দিন আলী, শিল্পী এন্ড্রু কিশোর ও শাফিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান