,

প্রজাতন্ত্র দিবসে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী

1453837925 (1)ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবসে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী। গতকাল মঙ্গলবার এই দিবস উপলক্ষ্যে ভারত তার অত্যাধুনিক সামরিক সরঞ্জামেরও প্রদর্শন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ওঁলাদ। অন্যান্যবারের চেয়ে এবারের অনুষ্ঠানের ব্যতিক্রম ছিল কুচকাওয়াজে ফরাসি সেনাবাহিনীর অংশগ্রহণ। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, সন্ত্রাসী হামলার হুমকি থাকলেও শান্তিপূর্ণভাবেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই উপলক্ষে ভারতজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইটারে লেখেন, এই প্রজাতন্ত্র দিবস সংবিধানের প্রণেতা ডা. বি আর আম্বেদকারকে উত্সর্গ করা হলো। আমাদের নয়াদিল্লি প্রতিনিধি জানান, স্থল, জল ও বিমানবাহিনীর শক্তি প্রদর্শন বিশ্ববাসীকে দেখাল ভারত। পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম ভারত। দিল্লির রাজপথে সেনার অত্যাধুনিক অস্ত্র ও বিমানের প্রদর্শন শত্রুপক্ষকে কড়া বার্তা দিতে যে যথেষ্ট সক্রিয়, তা বলাই বাহুল্য। শুধু ভারতীয় সেনাই নয়, এই প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিল কোনো বিদেশি বাহিনী। রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে স্যালুট জানায় ১২৩ সদস্যের ফরাসি সেনা। প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে ওই প্যারেড নিঃসন্দেহে এবারের কুচকাওয়াজকে এক অন্য মাত্রা দেয়। এদিন ভারতীয় সেনার বেশ কিছু শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র বহনকারী ট্যাঙ্কের প্রদর্শন করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য, টি ৯০ ভীষ্ম ট্যাঙ্ক, ইনফ্যাকিমব্যাট ভেহিকল ইগচ২, ব্রাহমোস ক্ষেপণাস্ত্র ছোড়ার মোবাইল অটোনমাস লঞ্চার, আকাশ ওয়েপন সিস্টেমসহ অত্যাধুনিক অস্ত্র। ভারতীয় বিমান বাহিনীর ট্যাবলোয় দেখা গেল, ঈ-১৭ গ্লোবমাস্টার, ঈ-১৩০ হারকিউলিস, গও-১৭ঠ৫ এয়ারক্রাফ্ট, যা ব্যবহার করা হয়েছিল উত্তরাখন্ড, জম্মু-কাশ্মীর, ইয়েমেন ও নেপালে উদ্ধারকাজে। নৌসেনার ট্যাবলোয় ছিল, যুদ্ধবিমান বহনকারী যুদ্ধজাহাজ বিক্রান্ত, ডুবোজাহাজ কালভেরি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা