বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান বিচারপতিকে এক হাত নিলেন আইনমন্ত্রী

anisul-haqueসংসদ প্রতিবেদক : প্রধান বিচারপতি এস কে সিনহার বক্তব্যের বিরোধিতা করে জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অবসরে যাওয়ার পর কোনো বিচারপতির রায় লেখা অসাংবিধানিক হতে পারে না। এমন কোন কথা আমাদের সংবিধানে লেখা নেই। তিনি বলেন, প্রধান বিচারপতি ইচ্ছে করলেই যা তা বলতে পারেন না।
মঙ্গলবার সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, মাননীয় সংসদ সদস্যরা সংসদে যা আলোচনা করেছেন তা যথার্থ। আমাদের যে সংবিধান, তার কোনো আর্টিকেলে লেখানাই যে, বিচারপতি অবসরে যাওয়ার পর তিনি রায় লিখতে পারবেন না। সেটাই যদি হয়, তাহলে তা অসাংবিধানিক হতে পারেনা। যা কিছু হোক, আইনের ভাষায় অসাংবিধানিক নয়।
তিনি আরো বলেন, হাইকোর্ট ডিভিশনের যে রায় মাননীয় বিচারপতিরা লেখেন তা এজলাসে বসেই দেওয়ার কথা। কিন্তু যদি এমন হয়, মামলা জটের কারণে রায়টা তারা শেষ করতে পারছেন না, তাহলে এজলাসের বাইরে রায় লেখার অধিকার তারা রাখেন।
মন্ত্রী বলেন, আপিল বিভাগেও এ কথা লেখানাই, রায় দিতে হবে এজলাসে। আপিল বিভাগে পরিষ্কার করে লেখা আছে, রায় দিতে হবে কোর্টে। সেখানেও কিন্তু কোথায় লেখা নেই, অবসরের পর রায় লেখা যাবে না। তাই অবসরের পর রায় লেখা অবৈধ নয়।
প্রধান বিচারপতির প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি বিচার বিভাগের প্রধান। তার কিছু সমস্যা আছে সেটা আমরাও জানি। কোনো বিচারপতি রায় অনেক দেরি করে লেখেন। যদি রায় দেরি করে লেখেন তাহলে জনগণ ভোগান্তিতে পড়েন। জনগণ চায় তাদের রায় দ্রুত হাতে পেতে। আমরাও দেখেছি রায় অনেক দেরি করে লেখা হচ্ছে। এটা যদি তিনি দূর করতে চান তাহলে প্রধান বিচারপতি একটা প্র্যাকটিস ডিরেকশন দিতে পারেন। সেই প্র্যাকটিস ডিরেকশনে উল্লেখ করতে পারেন, অবসরে যাওয়ার তিন মাস বা চার মাস পর বা একটা টাইম ফ্রেম দিতে পারেন।
প্রসঙ্গত, প্রধান বিচারপতি হিসেবে নিজের দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তিতে গত ১৭ জানুয়ারি এক বাণীতে বিচারপতি এস কে সিনহা বলেন, অবসরে যাওয়ার পর বিচারকদের রায় লেখা ‘সংবিধান পরিপন্থি’।
তার ওই বক্তব্য আসার পর থেকে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। তার ভিত্তিতে বিএনপি বলছে, অবসরের পরে লেখা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের রায়ও তাহলে অবৈধ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান