,

পিএসএল-আইপিএল কোনোটাই খেলা হচ্ছে না মুস্তাফিজের

88552_132‘মুস্তাফিজ এবং তার বিদেশী লিগে খেলা’ বিষয়টি নিয়ে তৈরী হওয়া নাটক চলছেই। প্রথমে পিএসএল, এবারে আইপিএল। পিএসএলে খেলার সম্ভাবনা আরো আগে উড়িয়ে দিলেও আইপিএলে খেলা নিয়ে চলছে বর্তমান নাটক। আইপিএলে তিনি খেলতে পারবেন কি পারবেন না, তা নিয়ে ধোঁয়াশা এখন চরমে। তবে মঙ্গলবার সকালে বিসিবির মিডিয়া ম্যানেজার জালাল ইউনুসের কথায় স্বস্তি পেয়েছিল মুস্তাফিজ ভক্তরা। তিনি বলেছিলেন, যেহেতু টি২০ বিশ্বকাপের পর আইপিএল, সেহেতু সেখানে মুস্তাফিজের খেলতে বিসিবির কোন আপত্তি নেই। তবে বিকেলেই চিত্রের পট পরিবর্তন। যেখানে স্বয়ং বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আইপিএলে খেলতে মুস্তাফিজকে অনাপত্তি পত্র দেয়া হবে না।’ পিএসএলের কথাও উল্লেখ করে তিনি বলেন, ‘মুস্তাফিজ খেলতে পারবে না ফেব্রুয়ারীতে অনুষ্ঠেয় পাকিস্তান সুপার লিগেও’ (পিএসএল)। ঠিক কী কারণে মুস্তাফিজ খেলতে পারবেন না এই দুটি আসরে? এমন প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে বেক্সিমকো কার্যালয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, ‘জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে বা কাঁধে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। বর্তমানে সে ‍পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার খেলা হবে না। বিসিবি থেকে দেয়া হবে না অনাপত্তি পত্র’। ফেব্রুয়ারীর শুরুতে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান সুপার লিগ। অন্যদিকে টি২০ বিশ্বকাপের পর শুরু হবে আইপিএল। সম্প্রতি আইপিএলে খেলোয়াড়দের ভিত্তিমূল্যে ঠাঁই পেয়েছেন মুস্তাফিজ। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ টাকা। খেলা হবে না মুস্তাফিজের। এমন খবরে অনেকটাই হতাশ মুস্তাফিজ ভক্তরা। অভিষেকের পর বল হাতে দুর্দান্ত কাটার আর সুইংয়ের অপূর্ব মিশেলে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের কাবু করে ছেড়েছেন মুস্তাফিজ। সবার প্রত্যাশা ছিল, বাংলাদেশের এই রত্ন বিদেশের ঘরোয়া লিগগুলোতেও আলো ছড়াক। কিন্তু ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়া সব ভেস্তে দিল। প্রথমবারের মতো আইপিএলের জমজমাট টি২০ আসরে অংশ নেয়া হচ্ছে না এই কাটার বিস্ময় পেসারের। শুধুমাত্র বোর্ড না, কোচ, সমর্থক আর মুস্তাফিজ নিজেও এই বিষয়ে কি বলছেন সেটিই এখন দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা