,

খালেদার বাসার গেটে ঝুলছে সমন

Khaleda_Zia620160126130936রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের সমন গ্রহণ না করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার গেটে  নোটিশ ঝুলিয়ে দেয়া হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় খালেদার বিরুদ্ধে সমন নিয়ে প্রথমে গুলশানের কার্যালয়ে যান সিএমএম আদালতের প্রসেস সার্ভার জাবিদ হোসেন বাচ্চু।
তবে কার্যালয়ে কেউ সমন গ্রহণ না করায় তিনি গুলশানের বাসভবনে গিয়ে নোটিশটি ঝুলিয়ে দেন।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে জানান, বাসভবনের গেটে সমনের নোটিশ লাগানোর কথা তিনি শুনেছেন। তবে এখনো বিস্তারিত কিছু জানেন না তিনি।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে সোমবার দুপুরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেটের আদালতে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. মোমতাজউদ্দিন আহমদ মেহেদী।
পরে বিচারক মো. রাশেদ তালুকদার মামলাটি গ্রহণ করে খালেদা জিয়াকে আগামী ৩ মার্চ আদালতে হাজির হতে সমন জারি করেন। সেই সমন নিয়ে আজ সন্ধ্যায় আদালতের কর্মকর্তারা খালেদার গুলশানের বাসায় আসেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা