,

সহকর্মীর হামলায় ১০ সদস্য নিহত

1453797903আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে এক দুর্বৃত্ত সহকর্মীর হামলায় পুলিশের ১০ সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার উরুজগান প্রদেশের চিনারর্তো জেলায় এই ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ঐ হামলাকারী প্রথমে তার সহকর্মীদের নেশাজাতীয় কিছু খাওয়ায়। এরপর তাদের গুলি করে হত্যা করে। হত্যার পর তাদের অস্ত্র চুরি করে পালিয়ে যায়।

উরুজগান প্রদেশের গভর্নরের মুখপাত্র দোস্ত মোহাম্মদ নায়াব জানান, তদন্তে আমরা দেখেছি ঐ পুলিশ জঙ্গি সংগঠন তালেবানের সহযোগী। ডেপুটি প্রাদেশিক পুলিশের প্রধান রহিমুল্লাহ খান বলেছেন, হত্যাকারীকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অবশ্য তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, হামলায় নয় পুলিশ সদস্য নিহত হয়েছে। হামলাকারী চিনার্তোর পুলিশ আউটপোস্টের বাইরে ধরা পড়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা