,

ব্রাহ্মণবাড়িয়ায় মহর্ষি মনোমোহন দত্তের ২ দিন ব্যাপী জন্মোৎসব পালিত

2016_01_25_15_25_34_09sAzKyLNWIRQLbg2shO4UQsTNUrA9_256xautoনিজস্ব প্রতিবেদক : মহর্র্ষি মনোমোহন দত্তের ১৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২দিন ব্যাপী উৎসব গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া আনন্দ আশ্রমে শেষ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ব্যারিষ্টার জাকির আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলাম, পৌর মেয়র মাইনুদ্দিন মাইনু, সহকারী কমিশনার ভূমি ওয়ালীউল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন সরকার। আশ্রম পরিচালনা কমিটির সভাপতি বিল¬ ভূষণ দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, এডভোকেট সুধাশু রঞ্জন সাহা, আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, নবীনগর প্রেসক্লাবের সভাপতি আবু কামাল খন্দকার, ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন মাষ্টার, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, আল আমিনুল হক ,আশ্রম পরিচালনা কমিটির সাধারন সম্পাদক জয়দেব বর্মণ প্রমুখ। আলোচনা শেষে রাতভর শিল্পীরা মলয়া সঙ্গীত পরিবেশন করে। উৎসবে দেশী বিদেশী হাজার ভক্ত অংশ গ্রহন করে। উৎসব উপলক্ষে বিভিন্ন পণ্যের মেলা বসে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা