,

মোহাম্মদ আমিরকে ডলার দেখিয়ে অপমান

112639_Amirস্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ে যে জীবনে কী ভুল করেছিলেন তা এখন হাড়েহাড়ে টের পাচ্ছেন মোহাম্মদ আমির। মাঠ এবং মাঠের বাইরে-দুইদিকের সমালোচনা তাকে সামাল দিতে হচ্ছে। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে তার পাকিস্তান জাতীয় দলে ফেরা নিয়ে কম জলঘোলা হয়নি। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ওয়োনডেতে ফিরেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তেমন যুত করতে না পারলেও ওয়ানডেতে দারুণ সূচনা করেছেন। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রত্যাবর্তনের ম্যাচে আমির নেন ২৮ রানে ৩ উইকেট। কিন্তু এদিন তাকে নিউজিল্যান্ডের দর্শকদের কাছ থেকে অপমান হজম করতে হয়।

ম্যাচের এক পর্যায়ে আমির বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন। হঠাৎ গ্যালারি থেকে এক দর্শক আমিরের নাম ধরে ডাক দেন। অনেক্ষণ পরে তিনি একটু ফিরে চাইতেই ওই দর্শক আমিরের দিকে একটি ডলার উঁচু করে ধরেন। ডলারটি নাড়িয়ে নাড়িয়ে আমিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এ ডলার তোমার জন্য’। দর্শকের এমন আচরণে মহূর্তে আমিরের মুখ অন্ধকার হয়ে আসে। মাথা নিচু করে অনেক্ষণ মাটির দিকে তাকিয়ে থাকেন। এই অবস্থায় তার দিকে এগিয়ে যান আরেক পাক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। তিনি গিয়ে নিরপাত্তারক্ষাকারী কর্মীদের বিষয়টি জানান। এতে নিরাপত্তারক্ষাকারী কর্মীরা ওই দর্শকের কাছে গিয়ে সাবধান করেন। হাফিজের এমন আচরণে পাকিস্তানের ভক্তরা মুগ্ধ। কারণ, এই হাফিজই আমিরকে জাতীয় দলে ফেরার ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। বলেছিলেন, আমিরের সঙ্গে কখনো একদলে খেলবেন না। এমন কি পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে আমির থাকায় তিনি এবং অধিনায়ক আজহার আলী ক্যাম্প বয়কট করেন। অবশ্য পরে বিষয়টি মিমাংসা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহরিয়ার খান। আগের দিন অধিনায়ক আজহার বলেছিলেন, আমিরের বিষয়টি আমরা পেছনে ফেলে এসেছি। আর এবার মোহাম্মদ আমিরের বিপদের সময় পাশে দাঁড়ালেন বিরোধিতাকারী মোহাম্মদ হাফিজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা