,

‘খালেদার জায়গা পাগলা গারদে না হলে আদালতের বারান্দায়’

Innu-270615-300x219তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া পাকিস্তানের মতোই একাত্তরে শহীদ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু প্রসঙ্গে যে আবোল-তাবোল বকছেন আমরা তার প্রতিবাদ করছি। এটা রাজনৈতিক প্রতিহিংসা নয়। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সুযোগ নিয়ে যদি শহীদ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ব্যাপারে আবোল-তাবোল বকেন তাহলে তার জায়গা হবে পাগলা গারদে না হলে আদালতের বারান্দায়। আজ মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার পক্ষে যারা সাফাই গাওয়ার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য তথ্যমন্ত্রী বলেন, ৭১’র মুক্তিযুদ্ধ নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে বা বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে যে কোন কটাক্ষ গ্রহণযোগ নয়। এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ও সাধারণ সম্পাদক আব্দল আলিম স্বপনসহ জাসদের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা