,

অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন রোনালদিনহো

1453790825স্পোর্টস ডেস্ক : সৌভাগ্যবশত অল্পের জন্য বেঁচে গেছেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহো। দ্বিতীয় বারের মত ভারত সফরে এসে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।
সেইত নাগজি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ট্রফি উদ্বোধন করতে প্রধান অতিথি হিসেবে ভারতের কেরালায় গেছেন রোনালদিনহো। সোমবার সকালে তিনি কোজিকোডের একটি সরকারি স্কুলের অনুষ্ঠানে গেছেন। সেখান থেকে আসার পথেই দুর্ঘটনাটি ঘটে।
দু’বারের ফিফা বর্ষসেরা তারকাকে এক নজর দেখার জন্য রাস্তার দু’পাশে ভিড় করে জনতা। তার কিছু অংশ একটি পুরনো ট্রাফিক লাইটপোস্টের ওপরেও উঠে বসে। আর পুরনো লাইটপোস্টটি চাপ নিতে না পেরে ভেঙ্গে পড়ে। লাইটপোস্টটি ঠিক রোনালদিনহোর গাড়ির সামনেইে ভেঙ্গে পড়ে। তবে গাড়ির চালকের দক্ষতায় এ যাত্রায় রক্ষা পেয়েছেন তিনি।
দীর্ঘ ২১ বছর পর শুরু হতে যাচ্ছে সেইত নাগজি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। আগামী ৫ ফেব্রুয়ারি ভারতের কেরালায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আর এই টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হয়েছেন বার্সেলোনা এবং এসি মিলানের সাবেক তারকা রোনালদিনহো। প্রথমবারের মত লাতিন আমেরিকা ও ইউরোপের সাতটি দল অংশ নেবে এই চ্যাম্পিয়নশিপে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা