,

কর্মবিরতিতে সরকারি কলেজের শিক্ষকরা

1453789673নিউজ ডেস্ক : পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে তিনদিনের কর্মবিরতি শুরু করেছেন দেশের সরকারি কলেজের শিক্ষকরা। অষ্টম বেতন কাঠামোতে বৈষম্য দূর করার দাবিতে এ কর্মবিরতি শুরু করেন তারা।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক নাসরীন বেগম জানান, দেশের সব সরকারি কলেজের শিক্ষকরা ২৮ জানুয়ারি পর্যন্ত কর্মবিরতিতে থাকবেন। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, ৫ ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানলে ৬ থেকে ১১ ফেব্রুয়ারি ক্লাস বর্জন করবেন তারা।
এর আগে গত ৪ ও ৫ জানুয়ারি একই দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করেছিলেন কলেজ শিক্ষকরা।
অষ্টম বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বহাল রাখা ছাড়াও শিক্ষকদের পদ আপগ্রেডেশন এবং বৈষম্য নিরসনে ‘সুপারনিউমারারি পদ’ সৃষ্টির মাধ্যমে পদোন্নতির দাবি জানিয়ে আসছেন তারা।
শিক্ষকদের অভিযোগ, নতুন বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বাতিলের ফলে অধ্যাপকদের চতুর্থ গ্রেড থেকেই অবসরে যেতে হবে। ফলে মর্যাদা ছাড়াও আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা।
প্রসঙ্গত, এর আগে বেতন কাঠামোর বৈষম্য দূর করার দাবিতে লাগাতার কর্মবিরতিতে গিয়েছিলেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরে গত ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে শিক্ষকরা কর্মবিরতি স্থগিত করে ক্লাসে ফিরে যান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে