,

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশী নিহত

saudi-acci_2487ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের ওয়াদি আল দাওয়াসারে সোমবার সকাল ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল মামুন ও আলী আসগর নামে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন।

তারা হলেন- শেখ আব্দুল মান্নান ও জসিম উদ্দিন।তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহতদের ঘনিষ্ঠ শোয়েব বিন আহমেদ সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত আব্দুল্লাহ আল মামুন ও আলী আসগরের বাড়ি সিলেটের সুনামগঞ্জের দিরাই এলাকায়। আহত শেখ আব্দুল মান্নানের বাড়ি মানিকগঞ্জের সিংরাই এবং জসিম উদ্দিনের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।

নিহত ও আহতদের অপর ঘনিষ্ঠ ইমন ইসমাইল জানান, তারা চারজন পবিত্র ওমরাহ পালনের জন্য শনিবার মক্কায় যান।ওমরাহ পালন শেষে মক্কা থেকে জিজান যান নিজেদের কাজের জায়গা পরিদর্শনের জন্য। জিজান থেকে দাম্মাম ফেরার পথে ওয়াদি আল দাওয়াসার এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। যুগান্তর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে