,

ক্যামেরুনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৫

kamerun-400x239মেরুনের উত্তরাঞ্চলে পাঁচটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। সোমবার এসব বোমা হামলায় আহত হয়েছে ৬০ জন।
সিনহুয়া সংবাদমাধ্যমকে ক্যামেরুনের সেনাসূত্র জানিয়েছে, পাঁচজন নারী বেলা ১১.৩০ মিনিটের দিকে বোদোতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। ধারণা করা হচ্ছে ওই নারীরা ছিলেন সবজি বিক্রেতা। তারা সবজি বহনের ঝুড়িতে বোমাগুলো লুকিয়ে রেখেছিল।
এ ঘটনায় ওই পাঁচ আত্মঘাতীসহ ৩৫ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। বোদো শহরটি ক্যামেরুনের উত্তরাঞ্চলে নাইজেরিয়ার সীমান্তের কাছে অবস্থিত।
নাইজেরিয়ার ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২০১৩ সাল থেকে ক্যামেরুনে হামলা চালানো শুরু করে। গোষ্ঠীটির হামলায় দেশটিতে এ পর্যন্ত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে বিবিসি বলছে, অন্তত তিন হামলাকারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে এবং এ ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে।
গত মাসে দুই নারী আত্মঘাতী বোমা হামলাকারী বোদোতে নিজেদের উড়িয়ে দেয়। বোকো হারামের বিরুদ্ধে নাইজেরিয়া, নাইজার, চাদ এবং বেনিনের পাশাপাশি ক্যামেরুনও এই আঞ্চলিক জোটবদ্ধ লড়াইয়ের অংশীদার। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা