,

তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মেঘনায় ট্রলার ডুবি

boatsingkingbg20150529120319-400x225চাঁদপুরের হাইমচরের তিলিরমোড় এলাকায় মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে অন্তত ৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় জেলেরা তাৎক্ষণিক বেশ কয়েকজনকে তীরে তুলতে সক্ষম হন। তবে কতজন এখনো নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী জানান, অন্তত ৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি হাইমচর থেকে চরভৈরবীর দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে সামনে কিছু দেখা যাচ্ছিল না। এ সময় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারডুবির সঙ্গে সঙ্গে আশপাশের নৌকার জেলেরা কয়েকজন যাত্রীকে তীরে তুলতে সক্ষম হন। এদের মধ্যে দুইজনকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন সাঁতরে তীরে আসেন। তবে ট্রলারডুবির ঘটনায় কতজন যাত্রী নিখোঁজ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। স্থানীয় লোকজনও উদ্ধারকাজ শুরু করেছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা