,

স্মৃতিশক্তি ফেরেনি দিতির

Ditiবিনোদন প্রতিবেদক : রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার বোন ডেইজি। তবে কথাবার্তায় কিছুটা অসঙ্গতি রয়েই গেছে। তার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে।

বিষয়টির সত্যতা স্বীকার করেছেন এমন অনেক তারকা যারা দিতিকে একনজর দেখতে গিয়েছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন শর্মিলী আহমেদ, ববিতা, ডলি জহুর, শাবনাজ, বিজরী বরকতউল্লাহসহ অনেকে।

দীর্ঘদিন একসঙ্গে কাজ করলেও হাসপাতালের কেবিনে অবস্থানরত দিতি তাদের অনেককেই চিনতে পারেননি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দিতিকে তারা সর্বোচ্চ চিকিৎসা দেয়ার চেষ্টা করছেন। তার মস্তিষ্কে পানি জমছে প্রতিনিয়ত। সেগুলো সরিয়ে তাকে সুস্থ রাখার চেষ্টা করছেন ডাক্তাররা। তবে বিশেষ কোনো সংবাদ তারা আপাতত দিতে পারছেন না। পরিস্থিতি অনেকটা সময়ের ওপরই নির্ভর করছে বলে সূত্র জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা