,

এশিয়া কাপের সময়-সূচী চূড়ান্ত

19190-555x330স্পোর্টস ডেস্ক : আগামী মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে টানা তৃতীয় বারের মত এশিয়া কাপ। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপটি আয়োজন করা হচ্ছে টি-২০ ফরম্যাটে। তবে সংশয় আছে পাকিস্তানে আসা নিয়ে। ২০১২ সাল থেকে পাকিস্তানের সাথে সম্পর্ক ভাল যাচ্ছে না বিসিবির।
নিরাপত্তার কারণ দেখিয়ে নির্ধারিত পাকিস্তান সফরে যায় নি বাংলাদেশ। এরপর বিপিএলে প্রথমে খেলতে না দিলেও পরে অবশ্য খেলার অনুমতি দিয়েছিল পাকিস্তান। তবে ঢাকা প্রিমিয়ার লিগে কোন পাকিস্তানি ক্রিকেটারকে খেলতে দেয়নি পাকিস্তান। তবে পাকিস্তান না আসলেও এবারের এশিয়া কাপ হবে বলে জানিয়েছেন সৈয়দ আশরাফুল হক।
মিরপুর ও ফতুল্লায় হবে এশিয়াকাপের ম্যাচগুলো। প্রথম পাঁচটি ম্যাচ হবে ফতুল্লায় ও পরের পাঁভটি ম্যাচ হবে ঢাকার মিরপুরে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৬০ হাজার মার্কিন ডলার। রানার-আপ দল পাবে ৩০ হাজার মার্কিন ডলার। গ্রুপপর্বের জয়ী দল ১০ হাজার মার্কিন ডলার করে পাবে ও ম্যান অফ দ্যা ম্যাচ পাবে ৫ হাজার মার্কিন ডলার। ফাইনালের ম্যান অফ দ্যা ম্যাচের জন্য থাকছে ৭ হাজার ৫০০ মার্কিন ডলার। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট যিনি হবেন তিনি পাবেন ১২ হাজার ৫০০ মার্কিন ডলার।
এশিয়া কাপের সূচী
তারিখ ম্যাচ ভেন্যু
২৫ ফেব্রুয়ারি পাকিস্তান-শ্রীলঙ্কা ফতুল্লা
২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত ফতুল্লা
২৭ ফেব্রুয়ারি আফগানিস্তান-পাকিস্তান ফতুল্লা
২৮ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কা ফতুল্লা
১ মার্চ বাংলাদেশ-আফগানিস্তান ফতুল্লা
২ মার্চ ভারত-পাকিস্তান মিরপুর
৩ মার্চ আফগানিস্তান-শ্রীলঙ্কা মিরপুর
৪ মার্চ বাংলাদেশ-পাকিস্তান মিরপুর
৫ মার্চ আফগানিস্তান-ভারত মিরপুর
৬ মার্চ বাংলাদেশ-শ্রীলঙ্কা মিরপুর
৮ মার্চ ফাইনাল মিরপুর
সব ম্যাচ শুরু বেলা ২টায়

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা