,

দাউদকান্দি ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ৭

daudkandiদিনের শুরুতেই কুমিল্লা ও সিরাজগঞ্জে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে।কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে এক চিকিৎসকসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো ২ জন।
অপরদিকে, সিরাজগঞ্জের শাহজাদপুরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে ঢুকে এক পরিবারের তিনজন নিহত হয়।গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই প্রাইভেটকারের যাত্রী।
নিহত ব্যক্তিরা হলেন রাজধানীর শেরে বাংলা মানসিক হাসপাতালের চিকিৎসক ফজলুর রহমান বারী, তাঁর স্ত্রী আসমাউল হুসনা, ছেলে শাহজালাল ও গৃহপরিচারিকা সীমা।এদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কুমিল্লার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে গৌরীপুরের টামটা নতুন রাস্তা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কুমিল্লা থেকে ঢাকাগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফজলুর রহমান বারী ও তাঁর স্ত্রী আসমাউল হুসনা। পরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শাহজালাল ও সীমার মৃত্যু হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, দাউদকান্দি থানার পুলিশ নিহত চারজনের লাশ উদ্ধার করেছে। লাশ, দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকারটি থানায় নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর