,

ইরানের সঙ্গে বাণিজ্য শুরু করল মিশর

4bk1ea0bc700522y41_620C350আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বাণিজ্য শুরু করেছে মিশর। ইরানের মেহের নিউজের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে গত সোমবার প্রথবারের মতো পেট্রোকেমিক্যাল পণ্য নিয়ে ইরানের একটি কার্গো জাহাজ মিশরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
বর্তমানে দু দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এর পাশাপাশি ২০১২ সালে ইরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার পর ইরান ও মিশরের মধ্যে যোগযোগের সর্বশেষ মাধ্যমটিও বন্ধ হয়ে যায়। তবে গত কয়েক মাস ধরে দু দেশের কর্মকর্তারাই আশা করছিলেন, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে আবার বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠা হবে। এর পাশাপাশি কূটনৈতিক সম্পর্কও প্রতিষ্ঠা হবে বলে আশা করেন তারা।
ইরানের জাতীয় তেল কোম্পানির মহা ব্যবস্থাপক রোকনুদ্দিন জাভাদি জানান, মিশরের কাছে তেল ও তেলজাত পণ্য রপ্তানি করতে তেহরানের জন্য কোনো সীমাবদ্ধতা নেই বরং তারা যখনই সরকারি কোনো অনুরোধ করবে তা বিবেচনা করে দেখবে ইরান।খবর:আইআরআইবি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা