,

অনিশ্চয়তা কাটিয়ে এশিয়া কাপে তামিম

1453731475স্পোর্টস ডেস্ক : শোনা গিয়েছিল এশিয়া কাপে খেলবেন না জাতীয় দলের হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। থাকবেন সন্তানসম্ভবা স্ত্রীর পাশে। তবে সে সব অনিশ্চয়তা কাটিয়ে টাইগারদের নির্বাচক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, এশিয়া কাপে খেলছেন তামিম।

মার্চের প্রথম সপ্তাহে প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছেন তামিম ইকবাল। সময়টা স্ত্রী আয়শা সিদ্দিকার পাশে থাকতে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ শেষেই ব্যাংকক উড়ে যান তিনি। তবে খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে জানান নান্নু।

একটি বেসরকারি টেলিভিশনকে মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ‘পরিবারকে সময় দিয়ে এশিয়া কাপের আগেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তামিম ইকবাল। খেলবেন নতুন ফরম্যাটের এশিয়া কাপেও।’

ঘরের মাটিতে এশিয়া কাপের পরই ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই প্রতিযোগিতায় দল ঘোষণার জন্য আগামী ২ ফেব্রুয়ারি সময় বেঁধে দিয়েছে আইসিসি। বিশ্বকাপের জন্য দল ঘোষণার জন্যই তামিমকে দ্রুত ফিরতে হচ্ছে। ক্যাম্পে অনুপস্থিত থাকলে তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া কঠিনই হয়ে যেত নির্বাচকদের জন্য!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে