,

বাংলাদেশ তরুণ ক্রিকেটারদের কাছে বিধ্বস্ত ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯

photo-1-400x266ক্রীড়া ডেস্ক রিপোর্ট : আগামী বুধবার থেকে ঘরের মাঠে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস নিয়েই শুরু করবে বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে তরুণ ক্রিকেটাররা সহজেই ৯৭ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। গত শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ রানে জিতেছিল বাংলাদেশ।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ৩১ রানের মধ্যে আউট হয়ে যান দুই ওপেনার সাইফ হাসান (১২) ও পিনাক ঘোষ (১৪)। তবে শফিউল হায়াত, জাকের আলী ও মোহাম্মদ সাইফুদ্দিনের দৃঢ়তায় স্বাগতিকরা পেয়ে যায় ৮ উইকেটে ২৪৬ রানের লড়াই করার মতো স্কোর।
শফিউলের ৮৯ বলে ৬৮ রানের দৃঢ়তাভরা ইনিংস ছয়টি চার ও একটি ছক্কায় নির্মিত। ৬০ বল খেলা জাকেরের অবদান ৩৬ রান। আট নম্বরে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তুলেছেন সাইফুদ্দিন। মাত্র ৩৫ বলে সাতটি চারসহ ৪৬ রান করে অপরাজিত ছিলেন তিনি।
বল হাতে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। ইংল্যান্ড কোনো রান করার আগেই হারিয়ে ফেলেছে তিন-তিনটি উইকেট। এই তিন উইকেটের দুটো নিয়েছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, অন্যটি সাইফুদ্দিন।
এমন ভয়ঙ্কর সূচনার পর ইংল্যান্ডের তরুণরা একদমই লড়াই করতে পারেনি। অধিনায়ক ব্র্যাড টেলর (৪১), ক্যালাম টেলর (৩৬) আর স্যাম কারান (২৯) প্রতিরোধের চেষ্টা করলেও ৪৮.১ ওভারে ১৪৯ রানে গুটিয়ে গেছে ইংলিশরা।
অধিনায়ক মিরাজ মাত্র এক রান করে আউট হওয়ার ব্যর্থতা পুষিয়ে দিয়েছেন বল হাতে। অফব্রেক বোলিংয়ে ৮ ওভারে মাত্র ১২ রানের বিনিময়ে তাঁর শিকার তিনটি। ১৪ রান দিয়ে বাঁহাতি পেসার মেহেদি হাসান রানাও নিয়েছেন তিন উইকেট। ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠে ১৭ রানে দুই উইকেট শিকার সাইফুদ্দিনের। একটি করে উইকেট আরিফুল ইসলাম ও সালেহ আহমেদ শাওনের।
বুধবার একই মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা