,

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

FB_622479219সৌদি আরবের ওয়াদি আল দাওয়াস এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। রোববার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের সুনামগঞ্জের দিরাইয়ের আব্দুল্লাহ আল মামুন ও আলী আজগর। দীর্ঘদিন ধরে দাম্মামের জুবাইলে বসবাস করছিলেন তারা। আর আহত জসিম উদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও শেখ আব্দুল মান্নান মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা।
নিহতদের স্বজন দাম্মাম প্রবাসী নেয়ামত উল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, প্রবাসী চার বন্ধু মক্কায় ওমরাহ পালন শেষে ব্যবসায়িক কাজে জিজান যান। এরপর সেখান থেকে দাম্মামে যাওয়ার পথে ওয়াদি আল দাওয়াস এলাকায় তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত দু’জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা