,

শুধুমাত্র ভার্জিন ছাত্রীরাই বৃত্তি পাবে স্কুলে

news_img (2)স্কুলে বৃত্তি পেতে হলে ভার্জিন হতে হবে ছাত্রীকে। এক পৌরসভার এমন আজব নির্দেশিকায় তোলপাড় পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়। পড়াশোনার সঙ্গে ভার্জিনিটি প্রমাণের কী সম্পর্ক, এই প্রশ্নেই সোচ্চার বিভিন্ন মহল।পূর্ব নাতালের উথুকেলা পৌরসভা সম্প্রতি ঘোষণা করেছে, ১৬জন ভার্জিন স্কুলছাত্রীকে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে মেইডেন বার্সারি অ্যাওয়ার্ড দেওয়া হবে। দুটি ভার্জিনিটি পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। এক আবেদনকারী ছাত্রী জানিয়েছে, ‘ওরা যোনি দেখে এই পরীক্ষা করে। তবে যোনিতে কিছু প্রবেশ করানো হয় না।’

পৌরসভার মুখপাত্র জাবুলানি খোঞ্জার দাবি, মেয়েরা যাতে নিজেরা পবিত্র থাকে এবং যৌনকর্মে লিপ্ত না হয়ে শুধুমাত্র পড়াশোনাতেই মন দিতে অনুপ্রাণিত হয়, সেজন্যই এই অনুদানের ব্যবস্থা করা হয়েছে। যাদের এই অনুদান দেওয়া হবে, তারা প্রত্যেক ছুটি থেকে ফেরার পরই তাদের ভার্জিনিটি পরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন খোঞ্জা।

এই নির্দেশিকার প্রতিবাদে সোচ্চার সমাজকর্মীদের দাবি, যৌনক্রিয়া আর শিক্ষার সঙ্গে কোনও সম্পর্ক নেই। দক্ষিণ আফ্রিকার নারীকল্যাণ দপ্তরের মুখপাত্র শার্লট লোবও জানিয়েছেন, ‘মহিলাদের অধিকার খর্ব করে, এমন কোনও কিছুকেই আমরা সমর্থন করি না। এই ঘটনা সত্যি হলে, আমরা তার ঘোরতর বিরোধী। অবিলম্বে ওই পৌরসভাকে এই নির্দেশিকা বাতিলের নির্দেশ দেব।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা