,

আখাউড়ায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমান আদালতে, তিন মাদকসেবির জরিমানা

download (22)নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেছেন তার পিতা। এসময় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারান্ডাদেশ প্রদান করেন।সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব এ আদেশ প্রদান করেন। এদিকে একই আদালত মাদক সেবনের দায়ে তিন যুবককে এক হাজার টাকা করে জরিমানা করে। কারাদন্ডাদেশপ্রাপ্ত যুবক হলেন উপজেলার টানমান্দাইল গ্রামের সুহেল ভূইয়া (৩২)। জরিমানা করা হয় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়ার সঞ্জয় চক্রবর্তী (৩০), হাসনাত চৌধুরী (৩২) এবং সুমন মিয়া (৩০)।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সুহেল মাদকাসক্ত। মাদক সেবন করে সে প্রায় প্রতিদিন পরিবারে সদস্যদের উপর অত্যাচার চালাতো। সোমবার সকালেও একই কাজ করলে তার পিতা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
এদিকে একই আদালত মাদক সেবনের দায়ে তিন যুবককে এক হাজার টাকা করে জরিমানা করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, মাদক সেবনরত অবস্থায় সড়ক বাজার এলাকা থেকে রবিবার রাতে তাদের আটক করা হয়। পরে সোমবার দুপুরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। এসময় অপরাধ স্বীকার করায় আদালত তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা