,

বাঞ্ছারামপুরে বই বিতরণে সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

images (11)নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণের জন্য বই কিন্ডার গার্টেনের মধ্যে বিতরণের সময় তাদের কাছ থেকে সহকারী শিক্ষা অফিসার হাফিজ আহমেদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। টাকা না দেওয়ায় অনেক স্কুলকে তাদের চাহিদা মতো বই সরবরাহ করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪৭টি কিন্ডারগার্টেনের জন্য ২ লক্ষ ৮৮ হাজার ২৪৫ পিছ বইয়ের জন্য চাহিদাপত্র পাঠানো হয়। এদের মধ্যে বিভিন্ন গ্রামের ৪৭টি কিন্ডারগার্টেনের কর্তৃপক্ষ বই উত্তোলনের সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাফিজ আহমেদ বই বিতরণের সময় তাদের কাছ থেকে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আদায় করেছেন।
বুধাইরকান্দি আব্দুল সাত্তার আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আব্দুল সাত্তার জানান, আমার স্কুলের বই উত্তোলনের সময় এটিও হাফিজ সাহেব চা, নাস্তার জন্য টাকা দাবি করে। পরে তাকে ৫০০ টাকা দিয়ে বই আনি। সহকারী শিক্ষা অফিসার হাফিজ আহমেদ টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, আমি কোনো স্কুলের কাছ থেকে টাকা নেইনি। উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন জানান, বই বিতরণের সময় কোনো স্কুলের কাছ থেকে টাকা নেওয়ার সুযোগ নেই। বিনামূল্যে বিতরণের জন্য এসকল বই। আমি বিষয়টি খোঁজ নিব। সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শুভ্রত কুমার বণিক জানান, বই বিতরণের সময় কোনো স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেওয়া যাবে না। যদি এটি হয়ে থাকে বিষয়টি আমি তদন্ত করব সত্যতা পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা