,

মিরাজদের কাছে বিধ্বস্ত ইংল্যান্ড

2015_12_23_10_49_16_PnVbtXqSE2XkrMvssyY668JOZ3IJPJ_originalইংল্যান্ডের বিপক্ষে ৯৭ রানের দুর্দান্ত জয় পেয়েছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানরা যেন পাত্তাই পায়নি বাংলাদেশের যুবাদের কাছে। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে বাংলাদেশ আট উইকেটে ২৪৬ রান করে। জবাব দিতে নেমে ইংল্যান্ড ৪৮.১ ওভারে অলআউট হয় ১৪৯ রানে।

যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী বুধবার মিরাজদের প্রথম ম্যাচ রয়েছে। তার আগেই ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় এই জয় আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটা শক্তিশালী করবে বাংলাদেশকে। টস জিতে বাংলাদেশের যুবারা শুরুতে ব্যাট হাতে নামে। তবে শুরুটা খুব ভালো হয়নি তাদেরও।

নিয়মিত বিরতিতে টপ অর্ডার ব্যাটসম্যানরা সাজঘরে ফিরতে থাকেন। দলীয় ২৫ রানে সাইফ হাসান আসা-যাওয়ার সূচনা করেন। সেই যাত্রায় একে একে শামিল হন পিনাক ঘোষ, জয়রাজ শেখ, অধিনায়ক মিরাজ ও জাকির হোসেন। মাত্র ৯১ রানের মধ্যে এই পাঁচ ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। এর মধ্যে জাকির (২৪) ও জয়রাজ (২২) ছাড়া আর কেউই উল্লেখযোগ্য স্কোর গড়তে পারেননি।

ষষ্ঠ উইকেটে এসে বাংলাদেশ কিছুটা প্রতিরোধের চেষ্টা করে। শফিউল হায়াত ও জাকের আলী এই জুটিতে করেন ৬৭ রান। পরে ব্যক্তিগত ৩৬ রানে আউট হয়ে যান জাকের। তবে অষ্টম উইকেটে শফিউল ও সাইফুদ্দিন ৬৬ রানের জুটি গড়তে সক্ষম হন। এরপর দলীয় ২২৪ রানে ইনিংসের সবচেয়ে সফল ব্যাটসম্যান শফিউল হায়াত। ৮৯ বল থেকে ছয় চার ও এক ছক্কার মারে তিনি করেন ৬৮ রান। এরপর সাইদ মাত্র তিন বলে দুই ছক্কায় ১৩ রান করে রানআউট হয়ে যান। তবে সাইফুদ্দিন ৩৫ বলে সাতটি চারের মারে ৪৬ রান করে অপরাজিত ছিলেন। ইংলিশ বোলারদের মধ্যে লরেঞ্জ, ব্রাড টেলর ও মাহমুদ দুটি করে উইকেট নেন।

জবাব দিতে নামা ইংলিশ ব্যাটিং লাইন শুরুতেই বিধ্বস্ত করে দেন বাংলাদেশ বোলাররা। দলীয় ১৫ রানের মধ্যে চার ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান মিরাজ-শাওন-সাইফুদ্দিনরা। এই চারজনের তিনজনই আউট হন শূন্য রানে। পঞ্চম উইকেটে টেলর-কুরান জুটি ৫৬ রান করে বিপর্যয় কাটানোর চেষ্টা করে। তবে দলীয় রান ৭১ রানে টেলর (৩৬) আউট হন। পাঁচ রানের ব্যবধানে তাদের অনুসরণ করেন ডেভিস (০) ও কুরান (২৯)।

এরপর ব্রাড টেলর ৪১ রানের ইনিংস খেলে কিছুটা উত্তেজনা ধরে রাখেন। তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি। ১১ বল বাকি থাকতেই ১৪৯ রান করে অলআউট হয় ইংল্যান্ড। বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদি হাসান মিরাজ ১২ রানে এবং মেহেদি হাসান রানা ১৪ রানের খরচায় তিনটি করে উইকেট নেন। এছাড়া সাইফুদ্দিন দুটি এবং শাওন ও আরিফুল একটি করে উইকেট নেন।

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারী থেকে বাংলাদেশে শুরু হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। চট্টগ্রামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা