,

ঘুমের সমস্যা বাড়ছে সৌদিতে

photo-1453687296আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নাগরিকদের ৪১ শতাংশই ঘুমজনিত সমস্যায় ভুগছেন। দেশটির কিং ফাহাদ মেডিকেল সিটির গবেষণাকেন্দ্রের করা এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

আরব নিউজের খবরে বলা হয়, ওই জরিপের জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদের এক হাজার ৩৬৯ জন নারী-পুরুষকে বাছাই করা হয়। তাঁরা ঘুম নিয়ে বিভিন্ন সমস্যার কথা জরিপকারীদের জানিয়েছেন।

আল ফাহাদ মেডিকেল সিটির গবেষণাকেন্দ্রের পরিচালক আহমাদ আল-বদর বলেন, কোন কোন কারণে ঘুমের সমস্যা হয়, তা নির্ণয় করতে গবেষণাটি করা হয়। এতে দেখা গেছে, প্রতিবেশী দেশগুলোর মতোই সৌদিতে ঘুমের সমস্যা রয়েছে।

ওই গবেষণাকর্মের প্রধান মোহাম্মদ আল-তানাইয়ুর বলেন, ঘুমে ব্যাঘাত ঘটা এবং এর সঙ্গে অবসাদের সম্পর্ক নিয়ে কাজ হয়েছে। বিশেষ চিকিৎসক দল দিয়ে

গবেষণাকর্মের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

জরিপে অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৩৪। তাঁদের ৫৫ শতাংশ ছিল নারী।

অংশগ্রহণকারীদের অর্ধেকের বেশি দিনে ছয় ঘণ্টার কম ঘুমান। আর বেশির ভাগই গভীর রাতে ঘুমোতে যান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা