বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওঁলাদের সঙ্গে মধ্যাহ্নভোজে আমন্ত্রিত ঐশ্বরিয়া

055_99815বিনোদন ডেস্ক : ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হয়েছে বচ্চন-বধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে। ঐশ্বরিয়াকে আমন্ত্রণ জানিয়ে এই বিশেষ সম্মান জানিয়েছেন ভারতের ফরাসি রাষ্ট্রদূত।

শুধু বলিউডের অভিনেত্রী হিসেবেই নন, ঐশ্বরিয়া গোটা বিশ্বজুড়েই পরিচিত মুখ। প্রথমত বিশ্বসুন্দরীর আসরে মিস ওয়ার্ল্ডের শিরোপা জেতা, এরপর ১৯ বছরের ক্যারিয়ারে বলিউডের পাশাপাশি চুটিয়ে হলিউডে অভিনয়।

২৬ জানুয়ারির কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ গ্রহণ করে ইতোমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের মধ্যাহ্নভোজে তাঁর সঙ্গে টেবিল শেয়ার করতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সূত্র বলছে, ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রাঙ্কোইস রিচিয়ার নিজে ওঁলাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করতে ঐশ্বর্যকে আমন্ত্রণ জানিয়েছেন।

সর্বজিৎ সিংয়ের জীবনী নিয়ে আপকামিং ফিল্মের সুটিংয়ে ব্যস্ত বচ্চন-বধূ আমন্ত্রণ গ্রহণ করেছেন। মধ্যাহ্নভোজে যোগ দিতে ঐশ্বরিয়াকে সুটিংয়ে কাটছাঁট করতে হচ্ছে।

জানা গিয়েছে, সুটিং বন্ধ রেখে ২৫ জানুয়ারি রাতে তিনি দিল্লি উড়ে যাবেন।

এই মধ্যাহ্নভোজের আয়োজক ফরাসি রাষ্ট্রদূত, যেখানে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ মন্ত্রী-আমলারা। সম্মানীয় এই অনুষ্ঠানে বলিউডের একমাত্র ঐশ্বরিয়াকেই আমন্ত্রণ জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান