,

সালমান খান ‘স্পেশাল গিফট’ দিলেন ক্যাটরিনাকে

6বিনোদন ডেস্ক : রণবীরের সঙ্গে ক্যাটরিনা কইফের সম্পর্ক ভাঙার নেপথ্যে কে, তা নিয়ে এখনও জল্পনা চলছে বলিউডে। সেই তালিকায় যেমন রয়েছে রণবীরের মা নীতু কপূর এবং প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনের নাম, তেমনই বাদ যাননি ক্যাট সুন্দরীর প্রাক্তন প্রেমিক সালমান খানও।
আর এই গসিপের মধ্যেই বিগ বসের মঞ্চে ক্যাটরিনাকে একটি ‘স্পেশাল গিফট’ দিলেন সাল্লু মিঞা। তাতে এই জল্পনার আগুনেই ঘৃতাহুতি হল বলে মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।
তা কি সেই বিশেষ উপহার জানেন?
সম্প্রতি বিগ বসের মঞ্চে হাজির ছিলেন ক্যাটরিনা-সহ টিম ‘ফিতুর’। ওই ছবিতে আদিত্য রায় কাপূরের চরিত্রটি একজন পেন্টারের। সালমান মঞ্চে দাঁড়িয়ে আদিত্যকে ক্যাটরিনার ছবি আঁকতে অনুরোধ করেন। রিল লাইফের পেন্টার রিয়েল লাইফে এই প্রস্তাবে বেশ অস্বস্তিতে পড়েন।
ঠিক তখনই এই সুযোগ লুফে নেন ভাইজান। মঞ্চে দাঁড়িয়ে এঁকে দেন প্রাক্তন প্রেমিকার পোর্টেট। এমনকী তিনি এও বলেন, ‘‘ক্যাটরিনার মতো শক্ত মনের মানুষ আমি খুব কম দেখেছি। ইন্ডাস্ট্রিতে আমি ওর স্ট্রাগলের সাক্ষী।’’ এর পর নিজের আঁকা ক্যাটরিনাকে উপহার দেন সালমান।
এই ঘটনার পরই রণবীরের সঙ্গে ক্যাটরিনা সম্পর্কের ভাঙনের কারণ হিসেবে আরও বেশি করে উঠে আসছে সালমান খানের নাম। যদিও এ ব্যাপারে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি নায়ক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা