,

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দু’ডজন কর্মসূচি বাতিল

seminar_room-(2)ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে গত দু’দিনের ভয়াবহ তুষারঝড়ের কারনে প্রবাসী বাংলাদেশিদের প্রায় দু’ডজন কর্মসূচি বাতিল করা হয়েছে। এসব কর্মসূচির মধ্য ছিল আলোচনা সভা, সেমিনার, মিলাদ মাহফিল, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও জন্মবার্ষিকী পালন কর্মসূচি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
গত শুক্রবার দুপুর থেকে ওয়াশিংটন ও পার্শ্ববর্তী কয়েকটি অঙ্গরাজ্যে ভয়াবহ তুষারঝড় শুরু হবার পর নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ভার্জিনিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, পেনসিলভানিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন তাদের পূর্ব ঘোষিত প্রায় দু’ডজন কর্মসূচি বাতিল করেছেন।
পূর্ব ঘোষিত এসব কর্মসূচির মধ্যে ছিল নিউ ইয়র্কে বেশ কয়েকটি আলোচনা, প্রতিবাদ সভা, বোস্টনের এক প্রবীণ প্রবাসী ইমামের মৃত্যুতে দোয়া মাহফিল, কানেকটিকাটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি এবং ব্যাক্তিগত ও দলীয় পর্যায়ের নেতা-কর্মির জন্মবার্ষিকী পালন কর্মসূচি বাতিল করা হয়। স্থানীয় সময় রবিবার দুপর থেকে রাত পর্যন্ত এসব কর্মসূচি পালনের কথা ছিল, কিন্তু ভয়াবহ তুষারঝড়ের আগাম বার্তা পেয়ে সেগুলো বাতিল করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ