বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ানডে সিরিজে হার দিয়ে শুরু পাকিস্তানের

during the One Day International match between New Zealand and Pakistan at Basin Reserve on January 25, 2016 in Wellington, New Zealand.
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারলো পাকিস্তান। চার ওভার বাকি থাকতেই সব উইকেট হারিয়ে গুটিয়ে গেলো তারা। ২৮১ রান তাড়া করতে গিয়ে শুরুটা খুব একটা ভালো হয়নি পাকিস্তানের।

ইলিয়টের জোড়া আঘাতে পাকিস্তানের উদ্বোধনী জুটি আজহার আলী ও আহমেদ শেহজাদের বিদায়ের পর দলের হাল ধরেছিলেন মোহাম্মদ হাফিজ ও বাবর আজম। কিন্তু এই জুটির ভাঙন ধরায় উইলিয়ামসন। ৪২ রানে সাজঘরে ফেরায় হাফিজকে। অর্ধশতের পর মাঠ ছাড়েন আজম। সর্বোচ্চ ৬২ রান করেন এই ব্যাটসম্যানই। এরপর কেউ-ই আর তেমন সুবিধা করতে পারেননি।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন বোল্ট। ৩টি উইকেট তুলেন ইলিয়ট। সকালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। মোহাম্মদ আমির আর আনোয়ার আলীর তিনটি করে উইকেট নিলেও বিশাল স্কোর করেছে নিউজিল্যান্ড।

ইরফান, আমির, আনোয়ারের বিধ্বংসী বোলিংয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল স্বাগতিকেরা। কিন্তু নিকোলস দুর্দান্ত ব্যাটিং করে দলকে বিপর্যয়মুক্ত করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড করে ৮ উইকেটে ২৮০ রান।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান