,

রাজনৈতিক উদ্দেশ্যেই খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা : ফখরুল

88240_186নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতেই তাঁর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে মন্তব্যের রেশ ধরে এই মামলা করা হয়েছে তাতে দেশদ্রোহিতার লেশমাত্র ছিল না বলে দাবি করেন তিনি।

আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, শুধু রাজনৈতিক উদ্দেশ্যেই খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। খালেদা জিয়া রাজনীতির মাঠে থাকলে ক্ষমতাসীনদের টনক নড়ে যায়। আর তাই তাঁকে রাজনীতি থেকে সরাতেই এসব মিথ্যা মামলা করা হচ্ছে।

দেশে মানুষের মধ্যে বিভক্তিকে বর্তমান সরকার গ্রাম পর্যায়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকার সচেতনভাবেই এই বিভক্তি সৃষ্টি করছে। অথচ জঙ্গিবাদকে ঠেকাতে হলে জনগণের মধ্যে ঐক্যের প্রয়োজন। আর বিরোধীদলকে সঙ্গে নিয়েই জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করতে হবে।

এ সময় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে এই বিএনপি নেতা বলেন, গোটা পৃথিবীতে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে এখনো কমেনি। এ কারণে বাংলাদেশের কৃষি খাত ও কৃষক বিপাকে পড়েছেন। কৃষকরা এখন তাঁদের পণ্যের ন্যায্যমূল্য হারাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশে কোনো গণতন্ত্র নেই। দেশে এখন চলছে চরম সংকটের মুহূর্ত। এই অবস্থায় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ