,

দুই মাদ্রিদই সুখবর দিল মেসিদের

c11fe0d51914f0cbbf34c56049b698f2-Madridস্পোর্টস ডেস্ক : আলভারো সেহুদোকে একটা এসএমএস পাঠানোই উচিত লুইস এনরিকের। স্প্যানিশ এই উইঙ্গারের গোলই যে রিয়াল মাদ্রিদকে দুই পয়েন্ট থেকে বঞ্চিত করেছে। এনরিকের আরও দশটি এসএমএস পাঠানো দরকার পুরো সেভিয়া দলকে। দশ জনের দল নিয়েও যে সেভিয়া এদিন অ্যাটলেটিকোকে তাদেরই মাঠে রুখে দিল। রিয়ালের ১-১ আর অ্যাটলেটিকোর​ গোলশূন্য ড্রয়ে সবচেয়ে বড় সুখবর পেয়েছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলে গায়ে গা ঘেঁষে চলা এই দুই দলের দুই পয়েন্ট হারানোর চেয়ে সুখবর মেসিদের জন্য আর কী হতে পারে!

ধন্যবাদ জিনেদিন জিদানেরও দেওয়া উচিত। সেটি অবশ্য করিম বেনজেমাকে। ৭ মিনিটেই গোল খেয়ে বসেছিল রিয়াল। রিয়াল বেতিসকে এগিয়ে দিয়েছিলেন সেহুদো। মরিয়া চেষ্টা করেও গোলমুখ খুলতে পারছিল না রিয়াল। ৭১ মিনিটে হামেস রদ্রিগেজের পাস থেকে বেনজেমা সমতা ফেরান। জয় না পেলেও জিদানকে প্রথম হারের মুখ দেখতে হয়নি।

ওদিকে পয়েন্ট টেবিলের সাতে থাকা সেভিয়া তাদের দুর্দান্ত ছুটে চলা রথটাকে অটল রাখল ভিসেন্তে ক্যালদেরনে দশ জনের দল নিয়েও অ্যাটলেটিকোকে রুখে দিয়ে। নিজেদের মাঠে এর আগে মাত্র দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে ডিয়েগো সিমিওনের দল। সেই দুটো দলই ছিল বার্সা ও রিয়াল। সেভিয়ার কাজটা কত কঠিন ছিল, এখান থেকেই বোঝা যায়। লিগে আগের দশ ম্যাচের নয়টাতেই জেতা অ্যাটলেটিকোকে ০-০ রুখে দেওয়া সেভিয়ার জন্য জয়ের সমান। সেভিয়াও গত নয় ম্যাচে হেরেছে মাত্র একটিতে।

অ্যাটলেটিকোর জন্য দুর্ভাগ্য। দ্বিতীয়ার্ধে গ্রিজমানের প্রাপ্য গোলটা পোস্টে লেগে ফিরে এসেছে। ৫৪ মিনিটে সিমিওনেকে হতাশায় পোড়ানো এই পোস্টের ধাক্কা আবারও আশান্বিত করেছিল ৬ মিনিট পরেই। দ্বিতীয় হলুদ কার্ড দেখে পেরেজ মাঠ ছাড়লে ৩০ মিনিট দশ জনের দল নিয়ে লড়াই করার প্রস্তুতি নিতে হয়েছে উনাই এমেরির দলকে। এবং সেই লড়াইটা কাঁধ মিলিয়েই করেছে সেভিয়া।

তাতেই শীর্ষ স্থানটি বার্সাকে ছেড়ে দিতে হলো অ্যাটলেটিকোকে। অ্যাটলেটিকো-বার্সা দুদলেরই পয়েন্ট ৪৮, রিয়ালের ৪৪। কিন্তু বার্সা এক ম্যাচ কম খেলেছে মাঝে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে গিয়েছিল বলে। সেই তিন পয়েন্ট হাতে রেখেই হিসাব কষতে গিয়ে নিশ্চয়ই আনন্দ হচ্ছে বার্সা সমর্থকদের।

অ্যাটলেটিকো নিজেদের দুর্ভাগা ভাবতে পারে। রিয়ালের তা ভাবার সুযোগ নেই। গোলের সুযোগগুলো একে একে ব্যর্থ হতে দেখে হয়তো হেরে যাওয়ার শঙ্কাতেই কেঁপে উঠেছিল ​রিয়াল সমর্থকদের বুক। চোটের কারণে খেলতে না-পারা গ্যারেথ বেলের শূন্যতা প্রতি মিনিটে অনুভব করেছে রিয়াল। আর একাদশে যাঁর জায়গা এখন সবচেয়ে প্রশ্নবিদ্ধ, সেই হামেস ১৯ মিনিট বাকি থাকতেই বেনজেমাকে বানিয়ে দিয়েছেন গোল। ক্রিস্টিয়ানো রোনালদো গতকালও নিজের আরও একটি গোলশূন্য ম্যাচ কাটালেন। অথচ তাঁর পায়ে কিংবা মাথা থেকে একটা গোল কাল ভীষণই প্রয়োজন ছিল রিয়ালের।
মাদ্রিদের দুই ক্লাবকেই একটা ধন্যবাদ দেবেন নাকি এনরিকে!

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা