,

অস্কারে নারী ও সংখ্যালঘুদের অধিকার বাড়ছে

160121204701_indicados_oscar_640x360_reuters_nocreditঅস্কার পুরস্কার কমিটিতে নারী এবং সংখ্যালঘুদের সংখ্যা বাড়ানোর ওপর যে ঘোষণা করা হয়েছে, হলিউডের তারকারা তার প্রশংসা করেছেন।

অভিনেতা ডন শিডেল মন্তব্য করেছেন এই সিদ্ধান্তটি সঠিক হয়েছে।

চলতি বছরের অস্কারের জন্য মনোনীত তারকা ম্যাট ড্যামনও এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

তবে তিনি বলেছেন, সংখ্যালঘু এবং নারীদের সংখ্যা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসকে আরও অনেক কিছু করতে হবে।

প্রতি বছর এই অ্যাকাডেমিই অস্কার পুরস্কারের জন্য প্রার্থী মনোনয়ন করে এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানটির আয়োজন করে থাকে।

চলতি বছরের অস্কার পুরস্কারের মনোনয়ন তালিকায় কোন কৃষ্ণাঙ্গ বা অন্য কোন সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সদস্য নেই বলে সম্প্রতি এর প্রবল সমালোচনা শুরু হয়েছে। মনোনয়ন তালিকার নাম দেয়া হয়েছে `লিলি হোয়াইট`।

চলচ্চিত্র পরিচালক স্পাইক লি, অভিনেতা উইল স্মিথ এবং তার অভিনেত্রী স্ত্রী জাডা পিংকেট স্মিথ ২৮শে ফেব্রুয়ারি অস্কার পুরস্কার অনুষ্ঠানটি বর্জন করার ঘোষণা করেন।

অস্কার ২০১৬ উপস্থাপন করবেন ক্রিস রক।
অস্কার ২০১৬ উপস্থাপন করবেন ক্রিস রক।

এরপরই অ্যাকাডেমির সভাপতি শেরিল বুন ইস্যাক্স ঘোষণা করেন যে অ্যাকাডেমির পরিচালনা কমিটিতে তিনটি নতুন পদ যোগ করা হবে, যার মধ্য দিয়ে জাতিসত্ত্বাগত বৈচিত্র্য সংরক্ষিত হবে।

এই পরিচালনা কমিটির যেসব সদস্য বহুদিন ধরে নিষ্ক্রিয় রয়েছেন, তাদের ভোটাধিকার বাতিল করা হবে বলেও তিনি জানান।

তবে বেশ ক`জন তারকা চলতি বছরের অস্কার বর্জন করলেও এই অনুষ্ঠানটি কিন্তু উপস্থাপন করবেন একজন কৃষ্ণাঙ্গ অভিনেতা। তিনি হলেন ক্রিস রক।

এই অনুষ্ঠানে যোগদান না করার জন্য তার প্রতি ডাক দেয়া হলেও তিনি তা শুনছেন না। তবে তিনি অস্কারের প্রবল সমালোচনার পর তিনি অনুষ্ঠানের স্ক্রিপ্টে ব্যাপক পরিবর্তন এনেছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা