,

প্রাণ ফিরছে যুক্তরাষ্ট্রের তুষার কবলিত শহরগুলোতে

160124023131_us_snow_storm_640x360_afp_nocreditঅামেরিকার ইতিহাসে স্মরণকালের অন্যতম ভয়াবহ তুষার ঝড়ের পর পূর্বাঞ্চলের শহরগুলো ধীরে ধীরে পুনরুজ্জীবিত হতে শুরু করেছে।

নিউইয়র্ক সিটিতে চলাচলের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, ভয়াবহ তুষার ঝড়ের পর তা তুলে নেয়া হয়েছে।

তবে অতীব জরুরী প্রয়োজন না হলে গাড়ী নিয়ে রাস্তায় বের না হতে সতর্ক করে দিয়েছে নিউইয়র্কের কর্তৃপক্ষ।

তুষারে ঢাকা পড়েছে গাড়ি।

ঝড়ে কয়েক ফুট পর্যন্ত জমে থাকা তুষার পরিষ্কার করতেই এখন ব্যস্ত নগরবাসী।

আমেরিকা জনসংখ্যা বহুল নিউইয়র্কে এবারের তুষার ঝড়ে এতটাই বরফ জমেছে, যা ১৮৬৯ সালের পরে আর কখনোই দেখা যায়নি।

তিন-চার ফুট বরফ খুঁড়ে নিজেদের গাড়ি, ঘর থকে বেরুনোর রাস্তা, মূল সড়কে ওঠার পথ বের করার কাজে এখন ব্যস্ত লাখ লাখ মার্কিন নাগরিক।

তুষার সরাতে গিয়ে অনেক মানুষ হৃদরোগে আক্রান্ত হয়েছেন, আবার অনেকের হাড় ভেঙে গেছে।

তুষার ঝড়ে পূর্ব উপকূলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও এখন প্রাণ ফিরতে শুরু করেছে।

ঝড়ে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর জানা গেছে।

অনেক ক্ষেত্রে তুষার পরিষ্কার করতে প্রতিবেশীরা একে অপরকে সহায়তা করছেন।

এই ঝড়ে পূর্ব উপকূলের ৫টি রাজ্যে কোথাও তিন ফুট আবার কোথাও তার চেয়েও বেশি তুষার জমেছে।

ঝড়ে যে ২০ জন মারা গেছেন তাদের মধ্যে অন্তত ৬ জনই নিহত হয়েছে বরফ সরানোর কাজ করতে গিয়ে।

জমে থাকা তুষারে শিশুদের খেলা।

আর বাকি ১৪জন তুষার সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, নিউ জার্সিতে কার্বন মনো-অক্সাইড বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী ও তার এক বছর বয়সী শিশু।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের জনজীবন সাময়িক স্থবির করে দিয়ে এই তুষার ঝড়টির এখন আটলান্টিক মুখী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা