,

দাম্পত্য জীবনে সুখ পেতে সকাল বেলা এই ৬টি কাজ অবশ্যই করুন!

shajghor_happy-marriage-lifeমা-বাবার পরই যে মানুষটির সাথে আমরা সবচাইতে বেশী ঘনিষ্ঠ থাকি, তিনি হচ্ছেন জীবন সঙ্গী। জীবন সঙ্গীর সাথে প্রেমের আনন্দ ও শান্তি ধরে রাখা যতটা সহজ, দাম্পত্যে ততটাই কঠিন? নিজের দাম্পত্য সম্পর্কে সুখী হতে চান। জেনে নিন এমন ৬টি কাজের কথা যেগুলো প্রতিদিন সকালে করতে পারলেই সুখী থাকবেন সারা জীবন।

১/ জেগে ওঠার ব্যাপারটি সবচাইতে গুরুত্বপূর্ণ –
হ্যাঁ, সকালে সবারই খুব তাড়াহুড়া থাকে এবং ঘুম থেকে উঠতে গিয়ে অনেকেই হিমশিম খান। বলাই বাহুল্য যে মেজাজও খিঁচরে যায়। তবে সকালে নিজের স্বামী বা স্ত্রীকে কখনোই ধমক দিয়ে বা রাগ করে ঘুম ভাঙাবেন না। বরং মিষ্টি করে ডেকে, আদর করে যদি ঘুম ভাঙাতে পারেন সেটা সবচাইতে ভালো। প্রিয় মানুষটির ঘুম ভাঙতে যদি দেরি হয়, বিরক্ত হবেন না মোটেও। বা বিরক্ত হলেও প্রকাশ করবেন না।

২/ সকালে যৌন মিলন –
সম্পর্ক বিষয়ে অভিজ্ঞ যে কোন গবেষকরাই বলেন যে সকালে যৌনমিলন দাম্পত্যকে অনেক বেশী মধুর করে তোলে। যেসব দম্পতিরা সকালে যৌন মিলন করেন, তাঁদের পরস্পরের প্রতি মমতা বেশী হতে দেখা যায়। রোজ না হোক, ব্যস্ত জীবনের ফাঁকে সপ্তাহে ২/৩ বার সকালে ভালবাসুন প্রিয় মানুষটিকে। দেখবেন দিন জুড়েই দারুণ রোম্যান্টিক থাকবে সম্পর্ক।

৩/ এক সাথে স্বাস্থ্য সচেতনতা –

খুবই ভালো হয় যদি দুজনে মিলে সকালে মর্নিং ওয়াক করতে পারেন। সংসারের যন্ত্রণা থেকে দূরে সকালে কিছুটা সময় পাশাপাশি হাঁটলেন দুজন। এতে স্বাস্থ্য রক্ষা তো হলোই, সাথে নিজেরা একটু নিরিবিলি কথা বলার ও সময় কাটানোর সুযোগ পেলেন। দেখবেন এতে অনেক মনের কথাই জানা হবে পরস্পরের।

৪/ নাস্তা হওয়া চাই অবশ্যই একত্রে –
যতই ব্যস্ততা থাকুক না কেন, ১০ মিনিট সময় বের করে একত্রে নাস্তা করুন সকালে। একজন নাস্তা করবেন, আরেকজন ঘুমিয়ে থাকবেন এমনটা যেন না হয়। সন্তানদের সাথে নিয়েই বসুন দুজনে।

৫/ অপ্রীতিকর সবকিছু বাদ –
সকাল বেলায় সংসারের কম ঝামেলা নিয়ে আলোচনা করবেন না, গত রাতের ঝগড়াও সকালে টেনে আনবেন না। দোষারোপ করা, রাগারাগি করে ইত্যাদি সব সকালে ভুলে যান।

৬/ বিদায়ের আগে মিষ্টি ভালোবাসা –
সকালের পর বেশিরভাগ দম্পতিই অনেকটা সময়ের জন্য আলাদা হয়ে যাচ্ছেন। তাই বিদায়টা নিন সুন্দর করে। একটু চুমু, একটু আলিঙ্গন, একটু আদর ইত্যাদি ছোট ব্যাপার গুলো বাকি দিন ঘরে ফিরে আসার তাগিদ ধরে রাখবে পরস্পরের মাঝে।

সূত্র: প্রিয় লাইফ

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ