,

মেয়েকে জোর করে বিয়ে দিতে যেয়ে মা আটক

150708153741_muslim_marriages_640x360_জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করায় মায়ের বিরুদ্ধে এক কিশোরির মামলা করার ঘটনা ঘটেছে।
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে তার মা ও সৎবাবা বিয়ে দেয়ার চেষ্টা করে।

শাহরাস্তি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মিজানুর রহমান জানিয়েছেন এ মাসের ১৯ তারিখে কক্সবাজার জেলার ৩৮ বছর বয়স্ক এক ব্যক্তির সাথে মেয়েটির বিয়ে দেয়ার চেষ্টা করে তার মা এবং সৎবাবা। মেয়েটি বিয়েতে রাজি না থাকায় তার মা-সৎবাবা মেয়েটিকে যার সাথে বিয়ে ঠিক করেছিলেন তার সাথে বাড়ির একটি ঘরে আটকে রাখেন।

পুলিশের এই কর্মকর্তা বলছেন মেয়েটি পরে তাদের কাছে অভিযোগ করেছে ঐ ব্যক্তি সেসময় মেয়েটির ওপর পাশবিক নির্যাতন করে। এরপর তাকে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করলে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে যেয়ে মেয়েটির মা, সৎবাবা এবং যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই ব্যক্তিকে থানায় নিয়ে আসে।

151216044013_sp_child_sexual_abuse_640x360_pressassociation_nocreditমেয়েটি সেখানে নারী ও শিশু নির্যাতন মামলায় ঐ তিন জনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাদেরকে আটক করে।
মিজানুর রহমান বলছিলেন, মেয়েটির প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা শেষে তার খালার জিম্মায় রাখার আদেশ দিয়েছেন আদালত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা