,

বলিউডে অসহিষ্ণুতা নেই: কাজল

1453623327বিনোদন ডেস্ক : ভারতে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে বিভিন্ন সময় তোপের মুখে পড়েছেন বলিউডের তারকারা। তবে অভিনেত্রী কাজল মনে করেন, বলিউডে এধরনের কোনো বিভাজন নেই।
কাজল বলেছেন, সমাজে যা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে সেটি প্রভাব পড়ছে। এখানে সবাইকে স্বাগত জানানো হয়। এখানো কোনো পার্থক্য নেই, কোনো বর্ণ নেই, কোনো ধর্মমত নেই, কোনো অসহিষ্ণুতা নেই। জয়পুর সাহিত্য উত্সবের তৃতীয় দিন এসব কথা বলেন তিনি।
কাজলের কাছের বন্ধু করণ জোহর, শাহরুখ খান, আমির খানের মতো তারকারা এর আগে ভারতের অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে বেশ বিপাকে পড়েছেন। তবে তাদের এই মন্তব্যের বিষয়ে কিছু বলেননি কাজল।

তিনি বলেন, বর্তমানে মনে হচ্ছে আমরা অনেক বেশি সংবেদশীল হয়ে উঠছি। পাবলিক পার্সোনালিটি হওয়ায় আমাদের উচিত সঠিকভাবে কথা বলা। আমি সবসময় আমার মনের কথা বলি। এখনো এর পরিবর্তন ঘটেনি।

অশ্বিন সাংঘির নতুন বই ‘দ্য সাইরকোট সাগা’ র প্রচ্ছদ প্রকাশ অনুষ্ঠানে কাজল বলেছেন, হলিউডের ছবি ‘বিউটি অ্যান্ড বিস্ট’তে যে ধরনের বইয়ের লাইব্রেরি রয়েছে সেরকম লাইব্রেরি বানানোর প্রতিজ্ঞা করায় আমি অজয়কে বিয়ে করতে রাজি হয়েছি। এটাই আমাদের ভালোবাসার চুক্তি ছিল। খবর: ফার্স্টপোস্ট।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা