,

এশিয়া কাপের জন্য খুলনায় অনুশীলনে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে মিশন শেষ। জিততে না পারলেও ড্র করা সিরিজে অর্জনও কম নয়। তারপরও টি২০ সিরিজের ভুলভ্রান্তি নিয়ে চলছে বিশ্লেষণ। আগামী মাসে ঘরের মাঠে গড়াবে প্রথমবারের মতো টি২০ ফরম্যাটের এশিয়া কাপ ক্রিকেট। মার্চে ভারতে বসবে টি২০ বিশ্বকাপ। সে লক্ষ্যে ২৫ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার থেকে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প।

সিরিজ শেষ হয়ে গেলেও বাংলাদেশ দল এখনও খুলনায়। রোববার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুপুর ২টা থেকে অনুশীলন শুরু করে মাশরাফিরা। প্রাথমিক ক্যাম্পে থাকা ২৫ ক্রিকেটারদের সাথে আরও চারজন যোগ দেয়ার কথা ছিল অনুশীলনে। আগে থেকেই খুলনায় ছিলেন ১৪ ক্রিকেটার। আর প্রথমদিনে অনুশীলন করে মোট ২৭ জন ক্রিকেটার। চোটের কারণে যোগ দিতে পারেননি মুশফিকুর রহিম।

প্রথম দিনে হালকা মেজাজে অনুশীলন করে টাইগাররা। টানা ৩ ঘন্টার অনুশীলনে এদিন ব্যাটিংয়ের উপরেই নজর দেয়া হয়েছে। এদিন নেটে ব্যাটিং অনুশীলন করেছেন ইমরুল, সাকিব আল হাসান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান। দীর্ঘক্ষণ ব্যাটিং প্র্যাকটিস করেন তারা। জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে হারানো মনোবল ফেরাতে এদিন দলের সাথে কাজ করেছেন বিশেষজ্ঞ মনোবিদ ফিল জনসি। গত শনিবার দলের সাথে যোগ দেন অস্ট্রেলিয়ান এই মনোবিদ।

bangladesh-team_6890এশিয়া কাপের গত দুটি আসরই হয়েছে বাংলাদেশে। ২০১২ সালে ফাইনালে উঠেও পাকিস্তানের কাছে দুই রানের হার এখনও কষ্ট দেয় টাইগার সমর্থকদের। তবে সর্বশেষ টুর্নামেন্টের স্মৃতি ভীষণ বাজে বাংলাদেশের। ২০১৪ সালে অনুষ্ঠিত এশিয়া কাপ হয়েছিল লিগ পদ্ধতিতে। যেখানে সবগুলো ম্যাচই হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারতের পর আফগানিস্তানের সঙ্গেও হার মেনেছিল মাশরাফিরা। এবার প্রথমবারের মতো টি২০ ফরম্যাটে হবে এশিয়া কাপ। ২৪ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ছয় মার্চ।

টি২০ ফরম্যাট বলেই বাড়তি চিন্তা রয়েছে বাংলাদেশের। কারণ এই ফরম্যাটে এখনও গোছানো দলে পরিণত হতে পারেনি টাইগাররা। সম্প্রতি জিম্বাবুয়ের বিরুদ্ধে চার ম্যাচের টি২০ সিরিজ ড্র, তারই বড় প্রমাণ। এশিয়া কাপের আগে হারানো মনোবল ফেরানোটাই এখন চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ নিতে প্রায় এক মাস আগেই অনুশীলন ক্যাম্প শুরু হয়ে গেল মাশরাফিদের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে কোন ছুটি মিলল না ক্রিকেটারদের।

বাংলাদেশ প্রাথমিক দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, আরাফাত সানি, মাশরাফি বিন মুতর্জা, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজু, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও মুক্তার আলী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা