,

বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে ঢাবির ১৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

Dhaka-University220151018074310নিউজ ডেস্ক : বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সিন্ডিকেটের একাধিক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক নূর-ই-ইসলাম বলেন, সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ব্যাপারে জানানো হবে।

সিন্ডিকেট সূত্র জানায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার (প্রক্সি) দায়ে ছয়জন, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার দায়ে ছয়জন, যৌন নিপীড়নের দায়ে তিনজন এবং অমর একুশে হলের প্রাধ্যক্ষের কক্ষ ভাঙচুরের দায়ে একজনকে বহিষ্কার করা হয়। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা