,

আইপিএলে মুস্তাফিজের ভিত্তিমূল্য ৫৮ লাখ টাকা

Mustafiz-Actionআসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ক্রিকেটারদের প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান। আইপিএলে অংশগ্রহণ করার উপযোগী ৭০০ জন খেলোয়াড়ের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যা আগামী ২৫ জানুয়ারির মধ্যে ৩০০ তে নামিয়ে আনা হবে। এরপর ৬ ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে নিলামে নির্ধারিত হবে কে কোন দলে কত দামে যুক্ত হবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে মিলিয়ন ডলারের এই টুর্নামেন্টে খেলতে দেবে কি না সেটি নিশ্চিত না হলেও নিলামের বাজারে যে মুস্তাফিজ ব্যাপক সাড়া ফেলবেন তা চোখ বন্ধ করে বলে দেয়াই যায়। বিসিসিআই এবারের আইপিএল নিলামের সাতক্ষীরার এই বাহাতি পেসারের ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ৫ মিলিয়ন রুপি। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৫৮ লাখ টাকারও বেশি। নিলামের সময় যেটি কোটি ছাড়িয়ে যেতে পারে বলেই অনুমেয়।

এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২০ মিলিয়ন রূপি। এই ক্যাটাগরিতে রয়েছেন যুবরাজ সিং, কেভিন পিটারসেন, দিনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, মিচেল মার্শ ও শেন ওয়াটসন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা