,

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ

b baria mapব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন শের শাহের বিরুদ্ধে আসন্ন ইউপি নির্বাচনে সমর্থন না দেওয়ায় এক কলেজের প্রভাষককে মারধোর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে। এ ঘটনায় মারধরের শিকার কলেজ শিক্ষক সদর মডেল থানায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ মনিরুজ্জামান সাগরকে শনিবার সকাল ৯টায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নেছার উদ্দিন শেরশাহ তার বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে যাওয়ার পর ইউপি চেয়ারম্যান ও তার ২/৩জন সহযোগী তাকে মারধর করেন ও তাকে এবং তার পরিবারের লোকজনকে রাস্তাঘাটে পেলে পুনরায় মারধোর ও অপমান করার হুমকি দেয়।
মারধরের শিকার প্রভাষক মনিরুজ্জামান সাগর জানান, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করেই ইউপি চেয়ারম্যান মোঃ নেছার উদ্দিন শেরশাহ’র সাথে আমার বিরোধ। আমি চেয়ারম্যান পদে তার পক্ষে কাজ করিনা বলে আমাকে তার বাড়িতে ডেকে নিয়ে মারধর করা হয়েছে এবং পুনরায় আমাকে ও আমার পরিবারের লোকজনকে রাস্তাঘাটে পেলে মারধোর ও অপমান করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ঘটনায় আমি থানায় জিডি করেছি। ইউপি চেয়ারম্যান মোঃ নেছার উদ্দিন শেরশাহ অভিযোগ অস্বীকার করে বলেন, পোস্টার সংক্রান্ত বিষয় নিয়ে তাকে বকা দিয়েছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা