বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বক্তব্যে কোন ভাবেই রাষ্ট্রদ্রোহ হয়নি, দাবি মাহবুব হোসেনের

khondokar-mahabubনিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্যে কোনভাবেই রাষ্ট্রদ্রোহ হয়নি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
রবিবার সুপ্রিম কোর্ট বার ভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
খন্দকার মাহবুব বলেন, ‘মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের বিষয়ে সঠিক কোন তথ্য নেই। এজন্য সঠিক তথ্য থাকা দরকার। বেগম খালেদা জিয়া গত ২১ ডিসেম্বর শহীদদের সঠিক তথ্য থাকার বিষয়ে যা বলেছেন তাতে কোন ভাবেই রাষ্ট্রদ্রোহ হয়নি।’
খন্দকার মাহবুব বলেন, ফৌজদারী কার্যবিধির ১২৪ (এ) ধারায় রাষ্ট্রদ্রোহের যে সংজ্ঞা রয়েছে, খালেদা জিয়ার বক্তব্য সে সংজ্ঞায় পড়ে না।
এ সংজ্ঞা অনুযায়ী সরকারকে উৎখাতের জন্য জঙ্গি কার্যক্রম চালালে সেটা রাষ্ট্রদ্রোহ হয়। তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা বা সঠিক তথ্য এখনও ঠিক করা হয়নি। শহীদদের পরিবারকে সহায়তার জন্যও সঠিক তথ্য থাকা দরকার।
খন্দকার মাহবুব বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের সঠিক তথ্য নির্ধারণের ব্যবস্থা নেবে। বিষয়টি নির্বাচনী ইশতেহারে সংযুক্ত করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বক্তব্য দেওয়ার কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি গত বৃহস্পতিবার দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজউদ্দীন আহমেদের আবেদন বিবেচনায় এনে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান