,

সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ বৈঠক

tarana with facebook_99692নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি জানিয়েছেন, ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিয়েছে এবং তারা একযোগে কাজ করতে প্রস্তুত।

আজ রবিবার দুপুর সোয়া তিনটার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তারানা হালিম এসব কথা জানান। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়াদি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তারানা হালিম বলেন, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা কিভাবে একসঙ্গে কাজ করতে পারি এ ব্যাপারে বিভিন্ন দিক আলোচনায় এসেছে। রাষ্ট্রায়ত্ব মোবাইল কোম্পানি টেলিটককে কিভাবে লাভজনক প্রতিষ্ঠান করা যায় এ ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, নারীর প্রতি সহিংসতা রোধে সহায়তা দেবে ফেসবুক। আমরা কোনো বিষয়ে তাদের অবগত করলে তারা ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের ফিডব্যাক দেবে।

তারানা হালিম বলেন, আমার কাছে মনে হয়েছে, আমরা ইন্টারনেট ও ফেসবুক কিভাবে নিরাপদে ব্যবহার করতে পারি এ ব্যাপারে আমাদের আরও জানার প্রয়োজন রয়েছে। এজন্য এবারই একটি কর্মশালা আয়োজনের ব্যাপারে কথা হয়েছে। এখানে ফেসবুক, গুগল, মাইক্রোসফটসহ বিভিন্ন কোম্পানির বিশেষজ্ঞরা এসে আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।

বাংলাদেশে ফেসবুকের অ্যাডমিন স্থাপনের ব্যাপারে তারানা হালিম বলেন, এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে বিভিন্ন স্থানে তাদের যে অ্যাডমিন আছে তা শুধু দৈনন্দিন কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। আমরা যে চাহিদার কথা জানিয়েছি তা অ্যাডমিন স্থাপন না করেও তারা সহযোগিতা করতে পারবে বলে জানিয়েছে ফেসবুক।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা